ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড থেকে সৎ ও যোগ্য চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা ফয়েজীকে নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ইউনিয়নের নবুরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ফতেপুর পশ্চিম ইউপির ৮নং ওয়ার্ডবাসীর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ৮নং ওয়ার্ডের স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তি সহ স্থাানীয়রা উপস্থিত ছিলেন।
মতলব উত্তর উপজেলা কৃষক দলের সহ-সভাপতি সাদেকুর রহমানের সভাপতিত্বে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ হিমু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আলহাজ্ব আবুল কালাম চুন্নু, ইঞ্জিনিয়ার সালাউদ্দিন, জহিরুল ইসলাম মেম্বার, কবির সরকার, মহসিন দেওয়ান, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রাহিমা আক্তার, সহ সাংগঠনিক সম্পাদক সেলিনা আক্তার, সুনীল চন্দ্র প্রমুখ।
বক্তারা বলেন, যোগ্য, সৎ, জনবান্ধব ও গ্রহণযোগ্য প্রার্থী নির্বাচন করা হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে।
বক্তারা আরও বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করতে হবে।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করে ইউপি নির্বাচনে ফতেপুর পশ্চিম ইউনিয়নে প্রতিদ্বন্দ্বীতার জন্য ৮নং ওয়ার্ডের পক্ষ থেকে সমাজসেবক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজীকে সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
সভায় চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা ফয়েজী ইউনিয়নের উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ এবং পরিষদের সকল সুযোগ সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
পবিত্র জুমার নামাজের মধ্য দিয়ে মতলব উত্তর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন
১
ফতেপুর পশ্চিমে চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা ফয়েজীর মতবিনিময় সভা
২
জুলাই শহীদ সাব্বির হোসেনের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিলেন- আলী আজম এমপি