স্টাফ রিপোর্টার
৩০ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষা প্রতিষ্ঠানে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা

 

 

 

 

অদ্য ৩০ জুলাই ২০২৬ খ্রি. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নরসিংদীর উদ্যোগে “শিক্ষা প্রতিষ্ঠানে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে” নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমসে একটি মাদকবিরোধী আলোচনা সভা ও শপথ বাক্য পাঠ কর্মসূচির আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নরসিংদীর উপপরিচালক জনাব মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম। তিনি তাঁর বক্তব্যে মাদকের ভয়াবহতা এবং এর মনস্তাত্ত্বিক ও সামাজিক কুফলগুলো অত্যন্ত নিখুঁতভাবে শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। তাঁর বক্তব্যের মূল বিষয়গুলো নিচে সংক্ষেপে তুলে ধরা হলো:

কৌতুহলের মরণফাঁদ: প্রধান বক্তা উল্লেখ করেন যে,অধিকাংশ তরুণ কেবল সাময়িক কৌতুহল বা বন্ধুদের প্ররোচনায় পড়ে এই অন্ধকার পথে পা বাড়ায়। তিনি শিক্ষার্থীদের যেকোনো ধরনের মাদকের প্রস্তাবকে দৃঢ়ভাবে “না” বলার আহ্বান জানান।
পারিবারিক ও সামাজিক ধ্বংসযজ্ঞ: মাদক কীভাবে একটি সম্ভাবনাময় ক্যারিয়ার ধ্বংস করে এবং পুরো পরিবারকে মানসিক ও আর্থিকভাবে পঙ্গু করে দেয়, তিনি বাস্তব উদাহরণের মাধ্যমে তা বুঝিয়ে বলেন।
প্রতিকার ও সচেতনতা: তিনি শিক্ষার্থীদের কেবল নিজেদের রক্ষা করাই নয়, বরং সহপাঠী বা বন্ধুদের মাঝে কেউ এই পথে পা বাড়ালে তাকে অবহেলা না করে সঠিক কাউন্সিলিং ও চিকিৎসার আওতায় আনার পরামর্শ দেন।
তিনি শিক্ষার্থীদের সামনে মাদকদ্রব্যের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমসের সম্মানিত প্রধান শিক্ষক জনাব ইমান হোসেন। এছাড়া অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর মেহেদী হাসান এবং স্কুলের ধর্মীয় শিক্ষক মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বক্তব্য প্রদান করেন।
​শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং পরিশেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিক্ষার্থীদেরকে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান।
​তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ থাবা থেকে মুক্ত রাখতে এবং মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
​”খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল”
মাদককে ‘না’ বলুন, খেলাধুলা ও সুস্থ জীবনচর্চায় এগিয়ে আসুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২

শ্রীনগরে জলাবদ্ধ পানি অতিক্রম করে চলাচল করার ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়োবৃদ্ধ

৬০ লাখ টাকা দিয়েও মুক্তি মেলেনি রাজৈরের যুবক সোহাগ মুন্সীর, লিবিয়ায় গুলি করে হত্যা

গোয়ালন্দে আট জন বালিকা ফুটবলারকে বাইসাইকেল উপহার দিলেন ইউএনও সাথী দাস

লৌহজংয়ে ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত সেল এর ৪র্থ সভা অনুষ্ঠিত

শিক্ষা প্রতিষ্ঠানে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা

ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

সাংবাদিকতার মর্যাদা রক্ষায় ঐক্যের প্রত্যয়, জেএসএস চট্টগ্রাম মহানগর কমিটির নতুন নেতৃত্বের পরিচিতি

আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: ‘যৌতুকের নির্যাতনের পর হত্যা’—অভিযোগ পরিবারের

১০

মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন

১১

এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি কায়েম করছে-রাশেদ খাঁন

১২

ফেসবুকে প্রেম, ইসলাম গ্রহণ করে বিয়ে – ধর্মপাশার মেয়ের বর চীনা যুবক

১৩

কাউখালীতে ফ্যামিলি কার্ড শুমারি’২৬ সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগের ভাইবা সম্পন্ন হয়েছে

১৪

কাউখালীতে গুরুত্বপূর্ণ সড়কে খানাখন্দ: দুর্ভোগ চরমে, ঝুঁকিপূর্ণ অংশ দ্রুত মেরামতের আশ্বাস

১৫

আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার

১৬

খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম: পরিবেশমন্ত্রী

১৭

 বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত 

১৮

পদ্মা সেতু, খানবাড়ি বাসস্ট্যান্ড থেকে ৩০০ পিস ইয়াবাসহ দম্পতি আটক, মামলা প্রক্রিয়াধীন

১৯

বিশ্ব বাঘ দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST