লৌহজং প্রতিনিধি-মোঃ স্বপন বেপারী
৩০ জুলাই ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লৌহজংয়ে ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

আগামী ৫ আগষ্ট গণঅভ্যুত্থান দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন উপলক্ষে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, লৌহজং-এর আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।
সভায় দিবসটি সফলভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, সরকারি দপ্তরসমূহের সমন্বয়, আইন-শৃঙ্খলা রক্ষা, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের অংশগ্রহণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন এবং জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন, লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, লৌহজং উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ্দৌলা, লৌহজং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হুমায়ুন রাজিব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কনক সারোয়ার,
পদ্মা সেতু (উত্তর) থানা অফিসার ইনচার্জ মো. আক্তার হোসেন, শিমুলিয় বন্দর কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ খান, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক অবাক, লৌহজং পল্লী বিদ্যূৎ সমিতির (এজিএম) শবনম ফোয়ারা খান,
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা রানী কর্মকার, লৌহজং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. কামরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. উজ্জ্বল মুন্সি, লৌহজং উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মো. জুয়েল, উপজেলা মহিলা বিনপি নেত্রী রোকেয়া বেগম, নৌ পুলিশ কর্মকর্তা , ফায়ার সার্ভিস কর্মকর্তা আতিকুর রহমান, ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তা, কোস্ট গার্ড কর্মকর্তা, গ্রাম আদালত লৌহজংয়ের সমন্বয়কারী শিলা আক্তার, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ইভা পারভীন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আঙ্গুরা বেগম, আনসারের কর্মকর্তা, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, বিক্রমপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম তরিকুল ইসলাম , লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের লিমন, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মো. শওকত হোসেন, লৌহজং প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. মানিক মিয়া, লৌহজং প্রেস ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান ঝিলু প্রমূখ।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও ফারজানা ববি মিতু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং দিবসটি মর্যাদাপূর্ণভাবে উদযাপনে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি সংশ্লিষ্ট সকল দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নির্ধারিত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে দিবসটি সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক পরিবেশে উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের মতামত গ্রহণ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২

শ্রীনগরে জলাবদ্ধ পানি অতিক্রম করে চলাচল করার ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়োবৃদ্ধ

৬০ লাখ টাকা দিয়েও মুক্তি মেলেনি রাজৈরের যুবক সোহাগ মুন্সীর, লিবিয়ায় গুলি করে হত্যা

গোয়ালন্দে আট জন বালিকা ফুটবলারকে বাইসাইকেল উপহার দিলেন ইউএনও সাথী দাস

লৌহজংয়ে ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত সেল এর ৪র্থ সভা অনুষ্ঠিত

শিক্ষা প্রতিষ্ঠানে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা

ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

সাংবাদিকতার মর্যাদা রক্ষায় ঐক্যের প্রত্যয়, জেএসএস চট্টগ্রাম মহানগর কমিটির নতুন নেতৃত্বের পরিচিতি

আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: ‘যৌতুকের নির্যাতনের পর হত্যা’—অভিযোগ পরিবারের

১০

মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন

১১

এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি কায়েম করছে-রাশেদ খাঁন

১২

ফেসবুকে প্রেম, ইসলাম গ্রহণ করে বিয়ে – ধর্মপাশার মেয়ের বর চীনা যুবক

১৩

কাউখালীতে ফ্যামিলি কার্ড শুমারি’২৬ সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগের ভাইবা সম্পন্ন হয়েছে

১৪

কাউখালীতে গুরুত্বপূর্ণ সড়কে খানাখন্দ: দুর্ভোগ চরমে, ঝুঁকিপূর্ণ অংশ দ্রুত মেরামতের আশ্বাস

১৫

আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার

১৬

খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম: পরিবেশমন্ত্রী

১৭

 বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত 

১৮

পদ্মা সেতু, খানবাড়ি বাসস্ট্যান্ড থেকে ৩০০ পিস ইয়াবাসহ দম্পতি আটক, মামলা প্রক্রিয়াধীন

১৯

বিশ্ব বাঘ দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST