আরিফুজ্জামান বেগ (টিপু) রাজৈর উপজেলা প্রতিনিধি
৩০ জুলাই ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৬০ লাখ টাকা দিয়েও মুক্তি মেলেনি রাজৈরের যুবক সোহাগ মুন্সীর, লিবিয়ায় গুলি করে হত্যা

 

 

ইতালি পাঠানোর স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নিয়ে বন্দী করে মানবপাচারকারীরা। তাদের দাবিকৃত ৬০ লাখ টাকা দিয়েও জীবন রক্ষা হয়নি মাদারীপুরের রাজৈরের যুবক সোহাগ মুন্সীর। আরো ২৭ লাখ টাকা দিতে দেরি হওয়ায় গুলি করে হত্যার পর গুম করা হয়েছে তার মরদেহ। ২৯ জুলাই বুধবার খবর পেয়ে আহাজারিতে ভেঙে পড়েছে নিহতের পরিবার। মানবপাচারকারীদের সর্বোচ্চ শাস্তিসহ প্রিয় সন্তানে লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।

বৃহস্পতিবার সরেজমিনে গেলে পরিবার ও স্বজনরা জানান, বাংলাদেশে রং মিস্ত্রী কাজ করতেন মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামের আশরাফ আলী মুন্সীর ছেলে সোহাগ মুন্সী। ইতালি গিয়ে ভাগ্য পরিবর্তনের আসায় স্থানীয় মানবপাচারকারী দালাল ময়না আক্তার ও জুলহাস সরদারের খপ্পরে পড়েন তিনি। চুক্তি অনুযায়ী তাদের হাতে ২২ লাখ টাকা তুলে দিয়ে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে বাড়ি ছাড়েন সোহাগ। প্রথমে তাকে সৌদি আরব ও পরে লিবিয়ার ত্রিপলি নিয়ে বন্দী করে চালানো হয় অমানুষিক নির্যাতন। সেই ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে কয়েক ধাপে আরও ৩৮ লাখ টাকা হাতিয়ে নেয় দালাল চক্র। একপর্যায়ে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য আরো দুই লাখ টাকা নিলেও সোহাগকে ফেরত না পাঠিয়ে গত ২৩ জুলাই দাবি করা হয় আরো ২৭ লাখ টাকা। ২৪ জুলাই সকাল ৮ টার মধ্যে দাবিকৃত টাকা দিতে না পারায় সোহাগকে গুলি করে হত্যা করে মানবপাচারকারী মাফিয়ারা। ২৯ জুলাই বুধবার তার মৃত্যুর খবর পেয়ে আহাজারিতে ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। শুধু সোহাগ মুন্সীই নয়, এখনো লিবিয়ায় ওই মানবপাচারকারী মাফিয়াদের হাতে জিম্মি রয়েছে আরো ১১ যুবক। মানবপাচারকারী দালাল ও মাফিয়াদের সর্বোচ্চ শাস্তি সহ নিহত সোহাগের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
মাদারীপুরের সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন বলেন, এ ঘটনায় বুধবার রাতেই নিহত সোহাগের মা শাহিনুর বেগম বাদি হয়ে রাজৈর থানায় একটি এজাহার দায়ের করেছেন। ইতোমধ্যে প্রধান আসামি জুলহাস সরদারকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বাকি আসামিদের ধরতে চলছে অভিযান। তবে মুল হোতারা অধিকাংশই দেশের বাহিরে থাকায় ধরা সম্ভব হচ্ছেনা। আর যারা দেশে আছে তারা প্রতিমুহূর্তে স্থান পরিবর্তন করছে। যে কারণে তাৎক্ষণিক গ্রেফতার করা যাচ্ছে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২

শ্রীনগরে জলাবদ্ধ পানি অতিক্রম করে চলাচল করার ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়োবৃদ্ধ

৬০ লাখ টাকা দিয়েও মুক্তি মেলেনি রাজৈরের যুবক সোহাগ মুন্সীর, লিবিয়ায় গুলি করে হত্যা

গোয়ালন্দে আট জন বালিকা ফুটবলারকে বাইসাইকেল উপহার দিলেন ইউএনও সাথী দাস

লৌহজংয়ে ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত সেল এর ৪র্থ সভা অনুষ্ঠিত

শিক্ষা প্রতিষ্ঠানে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা

ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

সাংবাদিকতার মর্যাদা রক্ষায় ঐক্যের প্রত্যয়, জেএসএস চট্টগ্রাম মহানগর কমিটির নতুন নেতৃত্বের পরিচিতি

আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: ‘যৌতুকের নির্যাতনের পর হত্যা’—অভিযোগ পরিবারের

১০

মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন

১১

এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি কায়েম করছে-রাশেদ খাঁন

১২

ফেসবুকে প্রেম, ইসলাম গ্রহণ করে বিয়ে – ধর্মপাশার মেয়ের বর চীনা যুবক

১৩

কাউখালীতে ফ্যামিলি কার্ড শুমারি’২৬ সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগের ভাইবা সম্পন্ন হয়েছে

১৪

কাউখালীতে গুরুত্বপূর্ণ সড়কে খানাখন্দ: দুর্ভোগ চরমে, ঝুঁকিপূর্ণ অংশ দ্রুত মেরামতের আশ্বাস

১৫

আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার

১৬

খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম: পরিবেশমন্ত্রী

১৭

 বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত 

১৮

পদ্মা সেতু, খানবাড়ি বাসস্ট্যান্ড থেকে ৩০০ পিস ইয়াবাসহ দম্পতি আটক, মামলা প্রক্রিয়াধীন

১৯

বিশ্ব বাঘ দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST