bdporikroma
৩১ জুলাই ২০২৬, ৩:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাস্তা নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ, ক্ষোভ এলাকাবাসীর

 

দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের গোবরনাদা গ্রামের মাঠপাড়া এলাকায় সড়ক নির্মাণকাজ শুরু হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এলেও নির্মাণকাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে, যা নিয়ে এলাকায় ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কের বেজ (Base) নির্মাণে ব্যবহৃত কিছু ইটের খোয়া প্রয়োজনীয় মানের নয়। অনেক খোয়া হাতে চাপ দিলেই ভেঙে যাচ্ছে বলে দাবি তাদের। ফলে নির্মাণাধীন সড়কের স্থায়িত্ব ও গুণগত মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের আশঙ্কা, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হলে অল্প সময়ের মধ্যেই সড়কটি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সরকারি অর্থ ব্যয়ের সুফল জনগণ পাবে না।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, রোগীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। বহু প্রতীক্ষার পর সড়ক নির্মাণকাজ শুরু হওয়ায় তারা আনন্দিত হলেও কাজের মান নিয়ে এখন শঙ্কিত।
স্থানীয়দের দাবি, সরকারি অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্পে নির্ধারিত মান অনুযায়ী নির্মাণসামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে। তারা সংশ্লিষ্ট প্রকৌশলী, ঠিকাদার এবং দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণকাজের মান যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।
এলাকাবাসীর প্রত্যাশা, নির্মাণকাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করে একটি টেকসই, নিরাপদ ও দীর্ঘস্থায়ী সড়ক নির্মাণ করা হবে, যাতে এলাকার মানুষ দীর্ঘদিন নির্বিঘ্নে এর সুফল ভোগ করতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র জুমার নামাজের মধ্য দিয়ে মতলব উত্তর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

ফতেপুর পশ্চিমে চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা ফয়েজীর মতবিনিময় সভা 

জুলাই শহীদ সাব্বির হোসেনের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিলেন- আলী আজম এমপি

রাজবাড়ীতে সবজির বাজারে আগুন, কাঁচা মরিচ চারশ টাকা ছুঁই ছুঁই

বর্ষা মৌসুমে জমে উঠেছে কাউখালীর চাই-দুয়ারি হাট।। তবে সরকারি সহায়তা পেলে কুটির শিল্পটি ঘুরে দাঁড়াতে পারবে

রাস্তা নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ, ক্ষোভ এলাকাবাসীর

শ্রীনগরে খালের মুখ বন্ধ খালের উপর গড়ে উঠেছে বিল্ডিং কনভার্ট খালের পানিতে নোংরা আবর্জনা পচে দুর্গন্ধ বায়ু দূষণ জনদুর্ভোগ

রাজবাড়ীতে ধর্ষণের চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেফতার

রাজবাড়ীতে ৩৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে-আইনমন্ত্রী

১০

স্বেচ্ছাশ্রমে ৩০০ গাছ রোপণ, পদ্মা পাড়ে সবুজের স্বপ্ন বুনছেন কুমারভোগের যুবকরা

১১

চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ

১২

গোয়ালন্দে নিরাপদ প্রকৃতি গড়তে উপজেলা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

১৩

নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২

১৪

শ্রীনগরে জলাবদ্ধ পানি অতিক্রম করে চলাচল করার ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়োবৃদ্ধ

১৫

৬০ লাখ টাকা দিয়েও মুক্তি মেলেনি রাজৈরের যুবক সোহাগ মুন্সীর, লিবিয়ায় গুলি করে হত্যা

১৬

গোয়ালন্দে আট জন বালিকা ফুটবলারকে বাইসাইকেল উপহার দিলেন ইউএনও সাথী দাস

১৭

লৌহজংয়ে ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৮

সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত সেল এর ৪র্থ সভা অনুষ্ঠিত

১৯

শিক্ষা প্রতিষ্ঠানে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা

২০

Design & Developed by: BD IT HOST