পরিবেশের ভারসাম্য রক্ষা ও একটি নিরাপদ প্রকৃতি গড়ে তোলার লক্ষ্যে গোয়ালন্দ উপজেলা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
রাজবাড়ী জেলা ও গোয়ালন্দ উপজেলা যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে এ কর্মসূচি সম্পন্ন হয়। সংগঠনটির নেতৃবৃন্দ জানান, প্রকৃতির সুরক্ষা এবং একটি সুফলা বাংলাদেশ গড়ার বার্তা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হয়েছে।
উক্ত বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক খাইরুল আনাম বকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মুরাদ আল রেজা — যুগ্ম আহ্বায়ক, জেলা যুবদল,
দেলোয়ার হোসেন মন্ডল — আহ্বায়ক, গোয়ালন্দ পৌর যুবদল, শামীম মোল্লা — যুগ্ম আহ্বায়ক, গোয়ালন্দ উপজেলা যুবদল,রাজু শিকদার — যুগ্ম আহ্বায়ক, গোয়ালন্দ উপজেলা যুবদল,সাঈদ মোল্লা — যুগ্ম আহ্বায়ক, গোয়ালন্দ পৌর যুবদল
মাইন উদ্দিন সরদার — আহ্বায়ক, দৌলতদিয়া ইউনিয়ন যুবদল,শফিকুল ইসলাম সেন্টু — সদস্য সচিব, দেবগ্রাম ইউনিয়ন যুবদল,আনোয়ার হোসেন — আহ্বায়ক, ছোট ভাকলা ইউনিয়ন যুবদল,ফজলুর রহমান খান — সদস্য সচিব, উজানচর ইউনিয়ন যুবদল অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ বিপর্যয় রোধ এবং জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে দেশকে রক্ষা করতে রাজবাড়ীর প্রতিটি ইউনিয়নে বেশি করে ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগানোর জন্য যুবদলের নেতাকর্মীসহ সাধারণ জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
বৃক্ষরোপণ শেষে রোপণকৃত বিভিন্ন প্রজাতির চারাগুলোর যথাযথ যত্ন ও পরিচর্যা নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত স্থানীয় নেতাকর্মী ও সদস্যবৃন্দ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST