মোঃ স্বপন বেপারী
৩১ জুলাই ২০২৬, ৯:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাশ্রমে ৩০০ গাছ রোপণ, পদ্মা পাড়ে সবুজের স্বপ্ন বুনছেন কুমারভোগের যুবকরা

 

পদ্মা সেতু ও পদ্মা নদীর মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় করেন দেশের বিভিন্ন প্রান্তের পর্যটক। সেই সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করতে স্বেচ্ছাশ্রমে সবুজায়নের উদ্যোগ নিয়েছে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ এলাকার একদল তরুণ।
স্থানীয় যুব সমাজের উদ্যোগে পদ্মা নদীর তীরসংরক্ষণ ব্লকের পাশজুড়ে রোপণ করা হয়েছে তিন শতাধিক ফলজ, ঔষধি ও ফুলের গাছ। তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যে স্থানীয় বাসিন্দা ও ভ্রমণপিপাসুদের প্রশংসা কুড়িয়েছে।
এ উদ্যোগে অংশ নেওয়া তরুণদের মধ্যে রয়েছেন আসাদুল্লাহ শেখ, রাসু, রাব্বি, তমাল, রাজিব, সাকিব, ইয়াসিন ও সিয়ামসহ আরও অনেকে। তাদের ভাষ্য, শুধু গাছ লাগানো নয়, এসব গাছের পরিচর্যা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও মনোরম পরিবেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য।
স্থানীয় বাসিন্দা আশফাকুর রহমান কল্লোল বলেন, বর্তমান সময়ে যুব সমাজকে নিয়ে নানা নেতিবাচক খবর শোনা যায়। কিন্তু আমাদের এলাকার তরুণরা যে উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। তারা শুধু গাছ লাগায়নি, এলাকার সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা চাই এই উদ্যোগ অব্যাহত থাকুক।
ঢাকার লালবাগ থেকে পদ্মা সেতু দেখতে আসা এক পর্যটক বলেন, পদ্মা সেতু ও নদীর সৌন্দর্য তো আছেই, এর সঙ্গে যদি চারপাশে সবুজ গাছপালা থাকে, তাহলে ভ্রমণের আনন্দ আরও বেড়ে যায়। স্থানীয় যুবকদের এমন উদ্যোগ সত্যিই অনুকরণীয়।
স্থানীয় এক গৃহবধূ বলেন,পদ্মা সেতু নির্মাণের আগে এ এলাকায় অনেক গাছপালা ছিল। সেতু নির্মাণের সময় অনেক গাছ কেটে ফেলা হয়। এখন যুব সমাজ নতুন করে গাছ লাগিয়ে আমাদের এলাকায় আবার সবুজ ফিরিয়ে আনার চেষ্টা করছে। তবে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর সুরক্ষাও নিশ্চিত করতে হবে।
স্থানীয়দের মতে, পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় পরিবেশ তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা করছেন, কুমারভোগের এই সবুজায়ন কর্মসূচি অন্য এলাকাগুলোর তরুণদেরও পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করবে।
পদ্মার পাড়ে গড়ে ওঠা এই সবুজ উদ্যোগ শুধু কয়েকশ গাছ রোপণের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি পরিবেশের প্রতি দায়িত্ববোধ, সামাজিক সচেতনতা এবং স্বেচ্ছাসেবী চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠছে। স্থানীয়দের প্রত্যাশা, সরকারি ও বেসরকারি সহযোগিতা পেলে ভবিষ্যতে কুমারভোগের পদ্মার পাড় একটি দৃষ্টিনন্দন সবুজ পর্যটন এলাকায় পরিণত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র জুমার নামাজের মধ্য দিয়ে মতলব উত্তর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

ফতেপুর পশ্চিমে চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা ফয়েজীর মতবিনিময় সভা 

জুলাই শহীদ সাব্বির হোসেনের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিলেন- আলী আজম এমপি

রাজবাড়ীতে সবজির বাজারে আগুন, কাঁচা মরিচ চারশ টাকা ছুঁই ছুঁই

বর্ষা মৌসুমে জমে উঠেছে কাউখালীর চাই-দুয়ারি হাট।। তবে সরকারি সহায়তা পেলে কুটির শিল্পটি ঘুরে দাঁড়াতে পারবে

রাস্তা নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ, ক্ষোভ এলাকাবাসীর

শ্রীনগরে খালের মুখ বন্ধ খালের উপর গড়ে উঠেছে বিল্ডিং কনভার্ট খালের পানিতে নোংরা আবর্জনা পচে দুর্গন্ধ বায়ু দূষণ জনদুর্ভোগ

রাজবাড়ীতে ধর্ষণের চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেফতার

রাজবাড়ীতে ৩৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে-আইনমন্ত্রী

১০

স্বেচ্ছাশ্রমে ৩০০ গাছ রোপণ, পদ্মা পাড়ে সবুজের স্বপ্ন বুনছেন কুমারভোগের যুবকরা

১১

চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ

১২

গোয়ালন্দে নিরাপদ প্রকৃতি গড়তে উপজেলা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

১৩

নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২

১৪

শ্রীনগরে জলাবদ্ধ পানি অতিক্রম করে চলাচল করার ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়োবৃদ্ধ

১৫

৬০ লাখ টাকা দিয়েও মুক্তি মেলেনি রাজৈরের যুবক সোহাগ মুন্সীর, লিবিয়ায় গুলি করে হত্যা

১৬

গোয়ালন্দে আট জন বালিকা ফুটবলারকে বাইসাইকেল উপহার দিলেন ইউএনও সাথী দাস

১৭

লৌহজংয়ে ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৮

সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত সেল এর ৪র্থ সভা অনুষ্ঠিত

১৯

শিক্ষা প্রতিষ্ঠানে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা

২০

Design & Developed by: BD IT HOST