চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণভোটের রায় মেনে নেওয়া, রাষ্ট্র সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট ২০২৬) বিকেলে ছেংগারচর পৌরসভার ছেংগারচর বাজারে দলীয় নেতাকর্মীরা সমবেত হন। পরে একটি বর্ণাঢ্য র্যালি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুরুজ প্লাজার সামনে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন দাবিসংবলিত স্লোগান দেন।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মোবিন। তিনি তার বক্তব্যে গণভোটের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কার এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে তিনি একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল বাশার দেওয়ান এবং উপজেলা সেক্রেটারি মেহেদী হাসান নাজির।
এছাড়াও উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম রবিউল আলম, সেক্রেটারি শাহজালাল প্রধান, মো. মাসুদ সরকার, জাহাঙ্গীর আলম, মো. লিটনসহ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
হলদিয়ায় পুলিশের অভিযান, ৯০ পিস ইয়াবা উদ্ধার মাদক কারবারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে লৌহজং থানা পুলিশ
১
গণভোটের রায় মেনে নেওয়া, রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মতলব উত্তরে জামায়াতের বিশাল র্যালি
২
রোভারের দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় স্থান কবি নজরুল কলেজ রোভার স্কাউট গ্রুপ
৩
শ্রীনগরে ৮০ বছরের কাঠুরিয়া বৃদ্ধ হাশেম চৌকিদার বৃদ্ধ ভাতা থেকে বঞ্চিত
৪
ফরিদপুর কোতয়ালী থানা এলাকায়য় ০১ টি আগ্নেয়াস্ত্র সহ ১ জন অস্ত্রধারী গ্রেফতার
৫
পটিয়ায় ইসরাফিলের পরিবারকে মানবতার বন্ধনের অর্থ সহায়তা
৬
নেছারাবাদে চাচার বিরুদ্ধে বাড়ির রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণের অভিযোগ।। চাচার দাবি আমার জায়গায় দেয়াল নির্মাণ করেছি
৭
পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
৮
মধ্য নগর উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদে সেবা সংকট, জন্মনিবন্ধন সংশোধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
৯
গণহত্যার দায়ে ফ্যাসিস্ট হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবিতে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের মিছিল
১০
রাজবাড়ীতে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
১১
মাদকের বিরুদ্ধে সমন্বিত জাতীয় উদ্যোগের ডাক ইনফো বাংলার
১২
গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে মৌলভীবাজারে জামায়াতের গণমিছিল