মান্নার মিয়া জেলা প্রতিনিধি: (সুনামগঞ্জ)
১ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টানা তৃতীয়বার দিরাই ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোঃ ইদ্রিছ আলী

 

 

বাংলাদেশ ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশন, দিরাই উপজেলা শাখার সভাপতি হিসেবে টানা তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ মোঃ ইদ্রিছ আলী।
সম্প্রতি অনুষ্ঠিত সংগঠনের উপজেলা শাখার সম্মেলনে সদস্যদের সর্বসম্মত সমর্থনে তিনি পুনরায় সভাপতি নির্বাচিত হন। তাঁর এই পুনর্নির্বাচনে সংগঠনের নেতৃবৃন্দ, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ডাঃ মোঃ ইদ্রিছ আলী ডি.এইচ.এম.এস (বি.এইচ.বি), ঢাকা ডিগ্রিধারী এবং তাঁর সরকারি নিবন্ধন নম্বর ৩১১৬৮। তিনি দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথিক চিকিৎসাসেবার পাশাপাশি চিকিৎসকদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা, সংগঠনকে সুসংগঠিত করা এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর অভিজ্ঞ নেতৃত্বে দিরাই উপজেলা শাখা আগামী দিনগুলোতে আরও গতিশীল ও কার্যকর ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের সদস্যরা।
পুনর্নির্বাচিত হওয়ার পর ডাঃ মোঃ ইদ্রিছ আলী বলেন,
“আমার প্রতি আবারও আস্থা রাখায় ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশনের সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সকলকে সঙ্গে নিয়ে হোমিওপ্যাথিক চিকিৎসাসেবার মানোন্নয়ন, চিকিৎসকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”
উল্লেখ্য, ডাঃ মোঃ ইদ্রিছ আলী শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারস্থ আল-মদিনা মার্কেটে অবস্থিত ‘সেবা হোমিওপ্যাথি স্বাস্থ্য কেন্দ্র’-এ নিয়মিত রোগী দেখেন। চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনে তাঁর সঙ্গে মোবাইল: ০১৭৩৫-০২৩৮৩৩ নম্বরে যোগাযোগ করা যায়।
এদিকে তাঁর পুনর্নির্বাচনের খবরে সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে। তাঁরা আশা প্রকাশ করেছেন, তাঁর দক্ষ ও অভিজ্ঞ নেতৃত্বে ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশন, দিরাই উপজেলা শাখা ভবিষ্যতে আরও শক্তিশালী ও জনকল্যাণমূলক ভূমিকা পালন করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হলদিয়ায় পুলিশের অভিযান, ৯০ পিস ইয়াবা উদ্ধার মাদক কারবারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে লৌহজং থানা পুলিশ

গণভোটের রায় মেনে নেওয়া, রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মতলব উত্তরে জামায়াতের বিশাল র‍্যালি

রোভারের দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় স্থান কবি নজরুল কলেজ রোভার স্কাউট গ্রুপ

শ্রীনগরে ৮০ বছরের কাঠুরিয়া বৃদ্ধ হাশেম চৌকিদার বৃদ্ধ ভাতা থেকে বঞ্চিত

ফরিদপুর কোতয়ালী থানা এলাকায়য় ০১ টি আগ্নেয়াস্ত্র সহ ১ জন অস্ত্রধারী গ্রেফতার 

পটিয়ায় ইসরাফিলের পরিবারকে মানবতার বন্ধনের অর্থ সহায়তা

নেছারাবাদে চাচার বিরুদ্ধে বাড়ির রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণের অভিযোগ।। চাচার দাবি আমার জায়গায় দেয়াল নির্মাণ করেছি

পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মধ্য নগর উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদে সেবা সংকট, জন্মনিবন্ধন সংশোধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

গণহত্যার দায়ে ফ্যাসিস্ট হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবিতে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের মিছিল

১০

রাজবাড়ীতে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

মাদকের বিরুদ্ধে সমন্বিত জাতীয় উদ্যোগের ডাক ইনফো বাংলার

১২

গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে মৌলভীবাজারে জামায়াতের গণমিছিল

১৩

টানা তৃতীয়বার দিরাই ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোঃ ইদ্রিছ আলী

১৪

নড়াইলে হারিয়ে যেতে বসেছে দেশীয় ফল ‘গাব’’

১৫

ভাঙাচোরা সড়ক থেকে নিরাপত্তাহীনতা—মৌলিক সুবিধার সংকটে প্রতিটি শেষকৃত্যে দুর্ভোগ; দ্রুত সংস্কার ও আধুনিকায়নের দাবি স্থানীয়দের

১৬

চীনা যুবক ইসলাম গ্রহণ করে মোহনগঞ্জের লিজাকে বিয়ে করলেন

১৭

পবিত্র জুমার নামাজের মধ্য দিয়ে মতলব উত্তর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

১৮

ফতেপুর পশ্চিমে চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা ফয়েজীর মতবিনিময় সভা 

১৯

জুলাই শহীদ সাব্বির হোসেনের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিলেন- আলী আজম এমপি

২০

Design & Developed by: BD IT HOST