মোঃ স্বপন বেপারী
৩ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান, লৌহজংয়ে পুরস্কার ও ক্রীড়া সামগ্রী বিতরণ

 

চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে প্রতিপাদ্য ধারণ করে মুন্সিগঞ্জের লৌহজংয়ে মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কাজিরপাগলা অভয় তালুকদার ইন্সটিটিউশনে উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে। বিদ্যালয়ের মিলনায়তনে কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামকৃষ্ণ মিত্রের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মনীষা দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ববি মিতু।
মাদকের কুফল ও ভয়াবহতা সম্পর্কে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সান্তনু ঘোষ সাগর, কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা, পদ্মা সেতু উত্তর থানার ওসি সৈয়দ আক্তার হোসেন, বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি মো. মাসুদ খান।
আরও বক্তব্য রাখেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইয়াসমিন আক্তার ও একই শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার মাঈশা।
এর পর লৌহজং উপজেলায় শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি করতে ‘শিক্ষা প্রতিষ্ঠানের পারফরম্যান্সভিত্তিক স্বীকৃতি ও সম্মাননা—অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ পুরস্কার বিতরন করা হয়। জানুয়ারী মাস থেকে জুন মাস পর্যন্ত উপজেলার সকল ‘শিক্ষা প্রতিষ্ঠানের পারফরম্যান্স পর্যালোচনা করে কাজির পাগলা অভয় তালুকদার ইনস্টিটিউশনকে অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়।
অত্র বিদয়ালয়ের প্রধান শিক্ষক রাম রামকৃষ্ণ মিত্রের হাতে অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬ পুরস্কার তুলে দেন প্রধান অতিথি লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতু।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার গুণগত মান, ফলাফল, সহশিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা, পরিচ্ছন্নতা এবং সার্বিক পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচিত প্রতিষ্ঠান প্রধানের হাতে ও সম্মাননা স্মারক তুলে দিয়ে তার বক্তব্যে বলেন, শিক্ষাক্ষেত্রে উৎকর্ষ অর্জনে এমন স্বীকৃতি শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের আরও উৎসাহিত করবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে জবাবদিহিতা, সৃজনশীলতা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্মাননা প্রদান শেষে প্রধান অতিথি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদে জন্য খেলার সামগ্রী উপহার হিসেবে প্রধান শিক্ষকের কাছে তুলে দেন।

অনুষ্ঠানে লৌহজং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু নাসের খান লিমন, লৌহজং প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. মানিক মিয়া, লৌহজং প্রেস ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান ঝিলু, উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাহিনীর সদস্য ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান, লৌহজংয়ে পুরস্কার ও ক্রীড়া সামগ্রী বিতরণ

আমতলীতে মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন, ডিজিটাল শিক্ষার নতুন দুয়ার খুললেন জেলা প্রশাসক

আমতলীতে গাছ থেকে পড়ে দুই বছর ধরে শয্যাশায়ী নজরুল; বৃদ্ধ বাবা-মায়ের সেবায় বেঁচে থাকা, পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান

নেত্রকোণায় মাদকবিরোধী অভিযানে স্বামী স্ত্রীর ৩ মাসের কারাদণ্ড

পুলিশ দেখে ফেলে পালালো পার্টনার, যুবতীর ব্যাগে মিলল ২ কেজি গা’জা

কাউখালীতে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।। আদালতে প্রেরণ

বইপড়ার অভ্যাস গড়ে তুলতে চট্টগ্রাম মডেল স্কুলের ব্যতিক্রমী উদ্যোগ

মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত, লৌহজংয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১

পটিয়া তোহা মুন্সি হত্যার প্রতিবাদে অ্যাডভোকেট ক্লার্ক অ্যাসোসিয়েশনের মানববন্ধন

১০

যদি জুলাই বিপ্লবকে স্বীকার করতো তাহলে গনভোট বাতিল করতো না সরকার- রফিকুল ইসলাম খান এমপি

১১

মতলব উত্তরে গৌর-নিতাই আশ্রম মন্দির দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু বিচার দাবি

১২

অসহায় মানুষের ভরসার নাম আমতলীর তরুণ রিয়াজুল ইসলাম

১৩

হলদিয়ায় পুলিশের অভিযান, ৯০ পিস ইয়াবা উদ্ধার মাদক কারবারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে লৌহজং থানা পুলিশ

১৪

গণভোটের রায় মেনে নেওয়া, রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মতলব উত্তরে জামায়াতের বিশাল র‍্যালি

১৫

রোভারের দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় স্থান কবি নজরুল কলেজ রোভার স্কাউট গ্রুপ

১৬

শ্রীনগরে ৮০ বছরের কাঠুরিয়া বৃদ্ধ হাশেম চৌকিদার বৃদ্ধ ভাতা থেকে বঞ্চিত

১৭

ফরিদপুর কোতয়ালী থানা এলাকায়য় ০১ টি আগ্নেয়াস্ত্র সহ ১ জন অস্ত্রধারী গ্রেফতার 

১৮

পটিয়ায় ইসরাফিলের পরিবারকে মানবতার বন্ধনের অর্থ সহায়তা

১৯

নেছারাবাদে চাচার বিরুদ্ধে বাড়ির রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণের অভিযোগ।। চাচার দাবি আমার জায়গায় দেয়াল নির্মাণ করেছি

২০

Design & Developed by: BD IT HOST