‎মো গোলাম আযম আছলাম, পিরোজপুর জেলা প্রতিনিধি
৪ অগাস্ট ২০২৬, ৪:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাউখালীতে ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ।। এতিমখানায় বিতরণ

 

 

পিরোজপুর জেলার কাউখালীতে উপজেলা মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে প্রায় ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়েছে। ৩ আগস্ট (সোমবার) বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ বাজারে হাটের দিন এ অভিযান পরিচালনা করা হয়।

‎উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ বাজারে অভিযান চালিয়ে এক মাছ বিক্রেতার কাছ থেকে প্রায় ৩০ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। অভিযান টের পেয়ে মাছ বিক্রেতা আফ্রিকান মাগুর মাছ রেখে পালিয়ে যেতে সক্ষম হয়। বাংলাদেশে পরিবেশ ও দেশীয় মৎস্যসম্পদের ওপর বিরূপ প্রভাবের কারণে আফ্রিকান মাগুর মাছের আমদানি, প্রজনন, চাষ এবং ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।

‎অভিযানের নেতৃত্ব দেন কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান। এ সময় কাউখালী থানা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে।
‎পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের নির্দেশে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

‎উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন,“আফ্রিকান মাগুর একটি নিষিদ্ধ বিদেশি প্রজাতির মাছ। কাউখালীতে এ ধরনের মাছ বিক্রির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ নিষিদ্ধ মাছের ব্যবসা করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা করা হবে। একই সঙ্গে আমরা ব্যবসায়ীদের সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।

‎তিনি আরও বলেন, “জব্দ করা মাছ নষ্ট না করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে, যাতে তা জনকল্যাণে ব্যবহার করা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটিয়া বিএনপি অঙ্গ সংগঠন যৌথ উদ্যােগে বিজয় মিছিল সমাবেশ

শ্রীনগরে বিএনপির জুলাই গণঅভ্যুত্থন দিবস উদযাপিত

শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

নেত্রকোণায় চালকসহ ১,৬০,০০০ টাকার ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার, আটক ১

অবশেষে অবসান ঘটছে দীর্ঘ অপেক্ষার: দুই মাসের মধ্যে খুলছে কালিয়ার বারইপাড়া সেতু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ও অর্থনীতিতে আসছে নতুন গতি

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে- নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

লৌহজংয়ে পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

পদ্মায় ড্রেজার বাণিজ্য বন্ধে কঠোর বার্তা, তথ্য দিলেই মিলবে ৫০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

জুলাই গণঅভ‌্যুত্থান‌ দিবস উপল‌ক্ষ্যে রামগ‌ড়ে আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত

১০

গোয়ালন্দঘাটে ১৮ গ্রাম হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

১১

‘৩৬ জুলাই’ উপলক্ষে লৌহজংয়ে ইসলামী আন্দোলনের আনন্দ মিছিল

১২

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে নেছারাবাদ উপজেলা জামায়াতের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত

১৩

আগস্টের বর্ষপূর্তি ঘিরে কুমারভোগে বিএনপির বিজয় মিছিল

১৪

আমতলীতে সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র মাসিক ব্যবসায়ীক উন্নয়ন সভা অনুষ্ঠিত

১৫

মৌলভীবাজারে ই’য়া’বা, নগদ টাকা ও প্রাইভেটকারসহ তিন মা’দ’ক কারবারি গ্রে’প্তার

১৬

বিকাশে একাধিক অ্যাকাউন্টে ভয়ানক   প্রতারক চক্রের তিন সদস্য গ্রেপ্তার

১৭

আমতলীতে নির্মাণাধীন ৫ কোটি টাকার সড়কে ধস, ঝুঁকিতে যান চলাচল

১৮

পরিবেশ রক্ষায় আমতলীতে তরুণদের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি

১৯

কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক: কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে সালিসে ৫ লাখ টাকা জরিমানা, এলাকা ছাড়ার নির্দেশ

২০

Design & Developed by: BD IT HOST