ইমামুল কেরানীগঞ্জ ঢাকা
৪ অগাস্ট ২০২৬, ৩:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ ও ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন এবং তরল বর্জ্যের নমুনা সংগ্রহ কার্যক্রম অভিযান

 

 

 

 

ঢাকা, ৪ আগস্ট ২০২৬

ঢাকার চারপাশের নৌপথ সচলের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে নদী দূষণ প্রতিরোধ ও পরিবেশ সংরক্ষণে পরিবেশ অধিদপ্তর আজ নারায়ণগঞ্জ ও ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন এবং তরল বর্জ্যের নমুনা সংগ্রহ কার্যক্রম পরিচালনা করেছে।

আজ (৪ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চল কার্যালয়ের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা, নামাপাড়া, সস্তাপুর ও কুতুবপুর এলাকায় অবস্থিত ছয়টি শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো—ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেড, কর্ণফুলী টেক্সটাইল মিল, ঢাকা টেক্সটাইল মিলস, এম এম ডাইং, মেসার্স শাহীন টেক্সটাইল মিল এবং আই এফ এস টেক্সওয়্যার। পরিদর্শনকালে প্রতিষ্ঠানগুলোর নির্গত তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়। সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য পরিবেশ অধিদপ্তরের পরীক্ষাগারে পাঠানো হবে। পরীক্ষায় দূষণের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন ও বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের অধীন ঢাকা জেলা কার্যালয়ের একটি পরিদর্শন দল দক্ষিণ কেরাণীগঞ্জে অবস্থিত আজান ওয়াশিং ও আল আমিন ওয়াশিং নামের দুটি কারখানা পরিদর্শন করে। পরিদর্শনে দেখা যায়, প্রতিষ্ঠান দুটি পরিবেশগত ছাড়পত্র গ্রহণ এবং ইটিপি স্থাপন ছাড়াই ওয়াশিং কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠান দুটি থেকে তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। একই এলাকার অন্যান্য ওয়াশিং কারখানা পরিদর্শনের সময় বন্ধ পাওয়া যায়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নদী ও জলাশয় দূষণ রোধ, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের পরিদর্শন, নজরদারি ও আইনগত কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটিয়া বিএনপি অঙ্গ সংগঠন যৌথ উদ্যােগে বিজয় মিছিল সমাবেশ

শ্রীনগরে বিএনপির জুলাই গণঅভ্যুত্থন দিবস উদযাপিত

শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

নেত্রকোণায় চালকসহ ১,৬০,০০০ টাকার ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার, আটক ১

অবশেষে অবসান ঘটছে দীর্ঘ অপেক্ষার: দুই মাসের মধ্যে খুলছে কালিয়ার বারইপাড়া সেতু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ও অর্থনীতিতে আসছে নতুন গতি

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে- নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

লৌহজংয়ে পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

পদ্মায় ড্রেজার বাণিজ্য বন্ধে কঠোর বার্তা, তথ্য দিলেই মিলবে ৫০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

জুলাই গণঅভ‌্যুত্থান‌ দিবস উপল‌ক্ষ্যে রামগ‌ড়ে আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত

১০

গোয়ালন্দঘাটে ১৮ গ্রাম হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

১১

‘৩৬ জুলাই’ উপলক্ষে লৌহজংয়ে ইসলামী আন্দোলনের আনন্দ মিছিল

১২

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে নেছারাবাদ উপজেলা জামায়াতের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত

১৩

আগস্টের বর্ষপূর্তি ঘিরে কুমারভোগে বিএনপির বিজয় মিছিল

১৪

আমতলীতে সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র মাসিক ব্যবসায়ীক উন্নয়ন সভা অনুষ্ঠিত

১৫

মৌলভীবাজারে ই’য়া’বা, নগদ টাকা ও প্রাইভেটকারসহ তিন মা’দ’ক কারবারি গ্রে’প্তার

১৬

বিকাশে একাধিক অ্যাকাউন্টে ভয়ানক   প্রতারক চক্রের তিন সদস্য গ্রেপ্তার

১৭

আমতলীতে নির্মাণাধীন ৫ কোটি টাকার সড়কে ধস, ঝুঁকিতে যান চলাচল

১৮

পরিবেশ রক্ষায় আমতলীতে তরুণদের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি

১৯

কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক: কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে সালিসে ৫ লাখ টাকা জরিমানা, এলাকা ছাড়ার নির্দেশ

২০

Design & Developed by: BD IT HOST