মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি
৪ অগাস্ট ২০২৬, ৩:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পরিবেশ রক্ষায় আমতলীতে তরুণদের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি

 

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজে ঘেরা একটি বাসযোগ্য আমতলী গড়ে তোলার লক্ষ্যে মঙ্গলবার (৪ আগস্ট) বরগুনার আমতলীতে ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সবুজ ছায়া যুব সংগঠন।

সংগঠনের উদ্যোগে আমতলী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে আম, জাম, কাঁঠাল, নিম ও মেহগনি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি সাজিদ ইসলাম রাব্বি এবং সাংগঠনিক সম্পাদক মো. আমিরুল ইসলাম। এ সময় সার্বিক সহযোগিতা করেন স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন-এর সভাপতি রিয়াজুল ইসলাম।

সংগঠনের নেতারা জানান, দক্ষিণাঞ্চলকে সবুজে আচ্ছাদিত করাই তাদের অন্যতম লক্ষ্য। রোপণ করা ফলজ ও বনজ গাছ একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, অন্যদিকে ভবিষ্যতে এসব গাছের ফল পাখি ও সাধারণ মানুষ উপভোগ করতে পারবেন।

তারা আরও জানান, সবুজায়নের এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। এ উদ্যোগকে আরও বিস্তৃত করতে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও পরিবেশপ্রেমী মানুষের প্রতি গাছের চারা কিংবা আর্থিক সহায়তার মাধ্যমে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।

স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটিয়া বিএনপি অঙ্গ সংগঠন যৌথ উদ্যােগে বিজয় মিছিল সমাবেশ

শ্রীনগরে বিএনপির জুলাই গণঅভ্যুত্থন দিবস উদযাপিত

শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

নেত্রকোণায় চালকসহ ১,৬০,০০০ টাকার ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার, আটক ১

অবশেষে অবসান ঘটছে দীর্ঘ অপেক্ষার: দুই মাসের মধ্যে খুলছে কালিয়ার বারইপাড়া সেতু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ও অর্থনীতিতে আসছে নতুন গতি

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে- নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

লৌহজংয়ে পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

পদ্মায় ড্রেজার বাণিজ্য বন্ধে কঠোর বার্তা, তথ্য দিলেই মিলবে ৫০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

জুলাই গণঅভ‌্যুত্থান‌ দিবস উপল‌ক্ষ্যে রামগ‌ড়ে আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত

১০

গোয়ালন্দঘাটে ১৮ গ্রাম হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

১১

‘৩৬ জুলাই’ উপলক্ষে লৌহজংয়ে ইসলামী আন্দোলনের আনন্দ মিছিল

১২

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে নেছারাবাদ উপজেলা জামায়াতের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত

১৩

আগস্টের বর্ষপূর্তি ঘিরে কুমারভোগে বিএনপির বিজয় মিছিল

১৪

আমতলীতে সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র মাসিক ব্যবসায়ীক উন্নয়ন সভা অনুষ্ঠিত

১৫

মৌলভীবাজারে ই’য়া’বা, নগদ টাকা ও প্রাইভেটকারসহ তিন মা’দ’ক কারবারি গ্রে’প্তার

১৬

বিকাশে একাধিক অ্যাকাউন্টে ভয়ানক   প্রতারক চক্রের তিন সদস্য গ্রেপ্তার

১৭

আমতলীতে নির্মাণাধীন ৫ কোটি টাকার সড়কে ধস, ঝুঁকিতে যান চলাচল

১৮

পরিবেশ রক্ষায় আমতলীতে তরুণদের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি

১৯

কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক: কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে সালিসে ৫ লাখ টাকা জরিমানা, এলাকা ছাড়ার নির্দেশ

২০

Design & Developed by: BD IT HOST