মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি
৪ অগাস্ট ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমতলীতে নির্মাণাধীন ৫ কোটি টাকার সড়কে ধস, ঝুঁকিতে যান চলাচল

 

নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে গেছে বরগুনার আমতলী-গাজীপুর ভায়া তালুকদারবাজার আঞ্চলিক সড়কের একটি অংশ। সরকারি টেকনিক্যাল স্কুলের পশ্চিম পাশে কালিবাড়ি এলাকায় নির্মাণাধীন সড়কের প্রায় ২০০ ফুট অংশে বড় ধরনের ফাটল দেখা দিয়ে সেটি প্রায় ২ থেকে ৩ ফুট নিচে দেবে গেছে। এতে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন শত শত যানবাহনের চালক ও সাধারণ মানুষ।

উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে বরগুনা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের অধীনে আমতলী সরকারি একে পাইলট হাই স্কুল চৌরাস্তা থেকে আমতলী-গাজীপুর ভায়া তালুকদারবাজার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়ক পুনর্নির্মাণের জন্য প্রায় ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটির কার্যাদেশ পায় রাজশাহীর বরেন্দ্র কনস্ট্রাকশন। প্রতিষ্ঠানটির হয়ে সাব-কন্ট্রাক্টের মাধ্যমে নির্মাণকাজ করছেন চাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান খান বাদল।

স্থানীয়দের দাবি, প্রায় এক সপ্তাহ আগে হঠাৎ করেই কালিবাড়ি খালের পাশের অংশে ফাটল দেখা দেয়। অল্প সময়ের মধ্যেই প্রায় ২০০ ফুট এলাকা ধসে পড়ে।

সরেজমিনে দেখা যায়, সড়কের ধসে যাওয়া অংশে বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয় বাসিন্দারা লাঠির সঙ্গে লাল কাপড় বেঁধে সতর্কবার্তা টানিয়ে দিয়েছেন। তবে বিকল্প ব্যবস্থা না থাকায় অটোরিকশা, মোটরসাইকেল, ট্রাকসহ বিভিন্ন যানবাহন ঝুঁকি নিয়েই চলাচল করছে।

ব্যাটারিচালিত অটোরিকশাচালক লিটন বলেন, “দিন-রাত ভয় নিয়েই চলতে হয়। বিশেষ করে রাতে দুর্ঘটনার আশঙ্কা বেশি।”

ট্রাকচালক মোস্তফা বলেন, “লোডেড ট্রাক নিয়ে ওই অংশ পার হতে আতঙ্ক লাগে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

ঘটনার পর বরগুনা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সড়ক নির্মাণের ঠিকাদার মো. আখতারুজ্জামান খান বাদল বলেন, “যেখানে সড়ক দেবে গেছে, সেখানে পুনরায় নির্মাণকাজ করা হবে।”

উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী বলেন, “কালিবাড়ি খালের পাশ দিয়ে হওয়ায় সড়কের ওই অংশ দেবে গেছে। ঠিকাদারকে ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত পুনর্নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে।”

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, “ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণ না করা পর্যন্ত ঠিকাদারকে কোনো বিল দেওয়া হবে না।”

বরগুনা জেলা নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে একটি টিম পরিদর্শন করেছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটিয়া বিএনপি অঙ্গ সংগঠন যৌথ উদ্যােগে বিজয় মিছিল সমাবেশ

শ্রীনগরে বিএনপির জুলাই গণঅভ্যুত্থন দিবস উদযাপিত

শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

নেত্রকোণায় চালকসহ ১,৬০,০০০ টাকার ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার, আটক ১

অবশেষে অবসান ঘটছে দীর্ঘ অপেক্ষার: দুই মাসের মধ্যে খুলছে কালিয়ার বারইপাড়া সেতু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ও অর্থনীতিতে আসছে নতুন গতি

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে- নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

লৌহজংয়ে পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

পদ্মায় ড্রেজার বাণিজ্য বন্ধে কঠোর বার্তা, তথ্য দিলেই মিলবে ৫০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

জুলাই গণঅভ‌্যুত্থান‌ দিবস উপল‌ক্ষ্যে রামগ‌ড়ে আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত

১০

গোয়ালন্দঘাটে ১৮ গ্রাম হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

১১

‘৩৬ জুলাই’ উপলক্ষে লৌহজংয়ে ইসলামী আন্দোলনের আনন্দ মিছিল

১২

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে নেছারাবাদ উপজেলা জামায়াতের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত

১৩

আগস্টের বর্ষপূর্তি ঘিরে কুমারভোগে বিএনপির বিজয় মিছিল

১৪

আমতলীতে সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র মাসিক ব্যবসায়ীক উন্নয়ন সভা অনুষ্ঠিত

১৫

মৌলভীবাজারে ই’য়া’বা, নগদ টাকা ও প্রাইভেটকারসহ তিন মা’দ’ক কারবারি গ্রে’প্তার

১৬

বিকাশে একাধিক অ্যাকাউন্টে ভয়ানক   প্রতারক চক্রের তিন সদস্য গ্রেপ্তার

১৭

আমতলীতে নির্মাণাধীন ৫ কোটি টাকার সড়কে ধস, ঝুঁকিতে যান চলাচল

১৮

পরিবেশ রক্ষায় আমতলীতে তরুণদের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি

১৯

কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক: কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে সালিসে ৫ লাখ টাকা জরিমানা, এলাকা ছাড়ার নির্দেশ

২০

Design & Developed by: BD IT HOST