মহিউদ্দিন ​নেত্রকোণা প্রতিনিধি
৫ অগাস্ট ২০২৬, ৩:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোণায় চালকসহ ১,৬০,০০০ টাকার ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার, আটক ১

 

 

নেত্রকোণায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ এক তরুণকে আটক করা হয়েছে। এ সময় মাদক কারবারে জড়িত আরও একজন পালিয়ে যান। ​গত মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) বিকেল ৪:১০ ঘটিকা থেকে ৫:৪৫ ঘটিকা পর্যন্ত মদন থানাধীন মদন দক্ষিণপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। ​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সংস্থাটির একটি চৌকস রেইডিং টিম মদন দক্ষিণপাড়া গ্রামের মোঃ সাদ্দাম হোসেনের দক্ষিণ দুয়ারী দুচালা টিনের বসতঘর ও ঘরের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানকালে জিপারযুক্ত নীল রঙের দুটি পলি প্যাকেটে রক্ষিত ৪০ গ্রাম ওজনের মোট ৪০০ (চারশত) পিস অ্যামফিটামিনযুক্ত কমলা বর্ণের ইয়াবা ট্যাবলেটসহ একজনকে হাতেনাতে আটক করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত ‘ZAARA’ নামীয় একটি ১০০ সিসি (নম্বর বিহীন) মোটরসাইকেল ও দুটি চাবি জব্দ করে রেইডিং টিম। জব্দকৃত ইয়াবা ও মোটরসাইকেলের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ১০ হাজার টাকা। অভিযানে গ্রেফতার হওয়া তরুণ হলেন মদন দক্ষিণপাড়া গ্রামের মৃত মোহামাদ আলী ও মৃত রাবিয়া বেগমের ছেলে মোঃ সাবিরুল ইসলাম (২০)। অপরদিকে ঘটনার সময় একই গ্রামের মোঃ নুরু মিয়া ও সজু আক্তারের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩৫) পালিয়ে যেতে সক্ষম হন।
ঘটনায় জড়িত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নেত্রকোণা জেলা কার্যালয়ের উপপরিদর্শক জনাব মোঃ নাজমুল হুদা বাদী হয়ে মদন থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটিয়া বিএনপি অঙ্গ সংগঠন যৌথ উদ্যােগে বিজয় মিছিল সমাবেশ

শ্রীনগরে বিএনপির জুলাই গণঅভ্যুত্থন দিবস উদযাপিত

শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

নেত্রকোণায় চালকসহ ১,৬০,০০০ টাকার ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার, আটক ১

অবশেষে অবসান ঘটছে দীর্ঘ অপেক্ষার: দুই মাসের মধ্যে খুলছে কালিয়ার বারইপাড়া সেতু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ও অর্থনীতিতে আসছে নতুন গতি

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে- নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

লৌহজংয়ে পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

পদ্মায় ড্রেজার বাণিজ্য বন্ধে কঠোর বার্তা, তথ্য দিলেই মিলবে ৫০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

জুলাই গণঅভ‌্যুত্থান‌ দিবস উপল‌ক্ষ্যে রামগ‌ড়ে আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত

১০

গোয়ালন্দঘাটে ১৮ গ্রাম হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

১১

‘৩৬ জুলাই’ উপলক্ষে লৌহজংয়ে ইসলামী আন্দোলনের আনন্দ মিছিল

১২

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে নেছারাবাদ উপজেলা জামায়াতের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত

১৩

আগস্টের বর্ষপূর্তি ঘিরে কুমারভোগে বিএনপির বিজয় মিছিল

১৪

আমতলীতে সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র মাসিক ব্যবসায়ীক উন্নয়ন সভা অনুষ্ঠিত

১৫

মৌলভীবাজারে ই’য়া’বা, নগদ টাকা ও প্রাইভেটকারসহ তিন মা’দ’ক কারবারি গ্রে’প্তার

১৬

বিকাশে একাধিক অ্যাকাউন্টে ভয়ানক   প্রতারক চক্রের তিন সদস্য গ্রেপ্তার

১৭

আমতলীতে নির্মাণাধীন ৫ কোটি টাকার সড়কে ধস, ঝুঁকিতে যান চলাচল

১৮

পরিবেশ রক্ষায় আমতলীতে তরুণদের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি

১৯

কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক: কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে সালিসে ৫ লাখ টাকা জরিমানা, এলাকা ছাড়ার নির্দেশ

২০

Design & Developed by: BD IT HOST