এইচ এম রাহুল ঝিনাইদহ জেলা প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত

 

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোঃ রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে গোপনে আঁতাত করে দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত। জামায়াতের একের পর এক লংমার্চ কর্মসূচির ঘোষণা সেই ষড়যন্ত্রের অংশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে করে ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভারতের একের পর এক অনুরোধ সত্ত্বেও প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাননি। পলাতক শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদীর খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী ভারত সফর করবেন না।

রাশেদ খাঁন বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকট দেশের জাতীয় সমস্যা। এই সংকট উচ্চারণে (উত্তরণে) সরকারের পাশাপাশি বিরোধীদলের গঠনমূলক ভূমিকা প্রয়োজন। কিন্তু আমরা দেখছি, বিরোধীদল গ্যাস ও বিদ্যুৎ সংকটের অজুহাতে লংমার্চ করছে। লং মার্চ করে কি ধরনের সমস্যার সমাধান হবে?
জামায়াতের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, এই জামায়াত স্বার্থের জন্য তার শত্রুদের সঙ্গে আঁতাত করতে পারে। ভারতের সঙ্গে আঁতাত করে ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরানোর জন্য জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগের ভাষা ও জামায়াতের আমিরের ভাষা একই সূত্রে গাঁথা।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দিল্লি সরকার বারবার অনুরোধ জানিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন ‘পলাতক শেখ হাসিনা ও শহিদ ওসমান হাদীর খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত তিনি ভারত সফর করবেন না।’ কিন্তু এই একই অনুরোধ যদি ভারত জামায়াতের আমিরকে করতো, তাহলে এতদিনে জামায়াত আমির থাকতেন দিল্লিতে।

এ সময় তিনি ঝিনাইদহসহ দেশের বিভিন্ন হাসপাতালের জনবল সংকট নিরসন ও স্বাস্থ্য সেবার মান উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহনগঞ্জে জুমার নামাজ শেষে মুসল্লিদের সাথে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

অটোচালকের বাড়িতে চুরি, চোরের বক্তব্য বদল করে নির্দোষকে ফাঁসানোর অভিযোগ

আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত

মুন্সিগঞ্জের লৌহজং থেকে ৭০ পিস ইয়াবাসহ ০১ জন’কে গ্রেফতার

খড়-কাঠে- মাটিতে ফুটে উঠছে দেবী দুর্গার অবয়ব

আমতলীতে কোচিংয়ে সহপাঠীর দেওয়া আখরোট খেয়ে ৭ ছাত্রী হাসপাতালে

ধর্মপাশায় ২ কোটি টাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অযত্নে, বঞ্চিত বীর মুক্তিযোদ্ধারা

ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

জিয়াউর রহমানের দেওয়া বন্দোবস্তের জমি রক্ষার দাবিতে সুনামগঞ্জে মানবন্ধন

রাজধানীর গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় ৩ জন আহত: র‌্যাব-১০ এর ধারাবাহিক অভিযানে ০৫ জন গ্রেপ্তার, পুলিশের লুণ্ঠিত গোলাবারুদ’সহ ০২টি বিদেশি অস্ত্র ও বিপুল পরিমান মাদক উদ্ধার

১০

মাদক তরুণ সমাজের ভবিষ্যৎ ধ্বংসের পাশাপাশি পরিবার ও সমাজে অশান্তি সৃষ্টি করে: ওসি কামরুল হাসান

১১

মেহেরপুরে জেলা ছাত্রশিবিরের এ ,প্লাস, প্রাপ্ত ছাত্র,ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত 

১২

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নালিতাবাড়ীর ২ প্রতিষ্ঠানকে জরিমানা

১৩

সুনামগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

১৪

রাজধানীর গেণ্ডারিয়ায় মাদক উদ্ধার’কে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় মোহম্মদ শাহীন সুত্রাপুরে  গ্রেফতার 

১৫

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে নড়াইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

১৬

মহিযখাল উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা

১৭

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

১৮

৫ বছরের ছাদিয়ার হার্টে ৫টি ছিদ্র, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা

১৯

নালিতাবাড়ীতে শিশু আয়শার চিকিৎসার খোঁজখবর নিলেন বিএনপির নেতৃবৃন্দ

২০

Design & Developed by: BD IT HOST