আন্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী চট্টগ্রাম দক্ষিণ জেলার আয়োজনে, সূফি দর্শন গবেষণা পরিষদ ও মওলা সুলতানপুরী (ক:) ছাত্র যুব পরিষদের সহযোগিতায় দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তম জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (দ:) আগামী কাল ৭ রবিউল আউয়াল জুমাবার পটিয়ায় অনুষ্ঠিত হবে। এতে ছদারত করবেন সাতগাছিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন শাহছুফি মাওলানা শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরী (মা:), দরবারের নায়েবে সাজ্জাদানশীন মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী (মা:)। জুলুসটি চক্রশালা গিরিশ চৌধুরী বাজার বাইপাস চত্ত্বর থেকে সকাল ৯ টায় শুরু হয়ে পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জমায়েত, তকরীর, জুমার নামাজ আদায় ও আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে। উক্ত জুলুস সফল করার জন্য জুলুস কমিটির আহবায়ক আলহাজ্ব নুরুল ইসলাম নুরু সকলের প্রতি আহবান জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন বিশিষ্ট সমাজ সেবক ইন্জিনিয়ার মুহাম্মদ জসিম উদ্দিন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST