নাজমুল হোসেন, রাজবাড়ী
২০ অগাস্ট ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের মানববন্ধন

 

 

জনস্বাস্থ্য রক্ষায় প্রক্রিয়াজাত খাদ্যের মোড়কে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্সফ্যাটের পরিমাণ উল্লেখসহ স্পষ্ট স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দে এক অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় ডাস বাংলাদেশ ও সিটিজেন নেটওয়ার্ক-এর যৌথ আয়োজনে এবং সিএলপি-এর সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।
“জনস্বাস্থ্য রক্ষায় খাদ্যের মোড়কে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্সফ্যাটের পরিমাণ জানতে স্বাস্থ্য সতর্কবাণী চাই” — এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে স্থানীয় সুশীল সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা একাত্মতা প্রকাশ করেন।
কর্মসূচিতে উপস্থিত অতিথিবৃন্দ
ডাস বাংলাদেশের নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলামের পরিচালনায় অবস্থান কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও

উপস্থিত ছিলেন: নজীর হোসেন মোল্লা, অধ্যক্ষ, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ,
আবুল কালাম আজাদ, অধ্যাপক, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ,
ডাঃ ওয়াজেদ জামিল, চেয়ারম্যান, গোয়ালন্দ মেডিকেয়ার, হামিদুল হক বাবলু, চেয়ারম্যান, গোয়ালন্দ বিআরডিবি, জহিরুল ইসলাম কিরন, ব্যবস্থাপনা পরিচালক, গোয়ালন্দ মেডিকেয়ার
মুজিবুর রহমান খান জুয়েল, ম্যানেজার, পায়াক্ট বাংলাদেশ, খোরশেদ আলম, ম্যানেজার, শাপলা মহিলা সংস্থা শেখ রাজীব, প্রতিনিধি, দৈনিক সংবাদ।

অবস্থান কর্মসূচী চলাকালে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাদ্যে মাত্রাতিরিক্ত লবণ, চিনি ও ক্ষতিকর ট্রান্সফ্যাট ব্যবহার করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগের মতো মারাত্মক অসংক্রামক রোগের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বাড়ছে।

বক্তারা আরো বলেন, ভোক্তারা যেন সহজেই বুঝতে পারেন কোনো প্রক্রিয়াজাত পণ্যে কতটুকু ক্ষতিকর উপাদান রয়েছে, সেজন্য খাদ্যের মোড়কের সামনের অংশে স্পষ্ট ও সহজবোধ্য স্বাস্থ্য সতর্কবাণী লেখা বাধ্যতামূলক করতে হবে।
সাধারণ মানুষ যেন সচেতনভাবে স্বাস্থ্যকর খাদ্য বেছে নেওয়ার সুযোগ পান, সেজন্য অবিলম্বে ‘ফ্রন্ট-অব-প্যাক লেবেলিং’ (Front-of-Pack Labeling) ব্যবস্থা বাস্তবায়নে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ নেওয়া উচিত।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে পড়ে ১০ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

সিরাজদিখানের ইছাপুরায় মাদকবিরোধী মানববন্ধন

গজরা ইউনিয়নে মাদক প্রতিরোধ পরিষদের আত্মপ্রকাশ ‘আমাদের অঙ্গীকার, মাদকমুক্ত প্রতিটি পরিবার’

রাশেদা বেগম বিদ্যালয়ে প্রবেশের পর উত্তেজনা, প্রধান শিক্ষকের কক্ষে তালাবদ্ধের অভিযোগ হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের বিভক্তি নিয়ে প্রশ্ন; নিরপেক্ষ তদন্তের দাবি

আমতলীতে গাঁজাসহ নারী গ্রেপ্তার, বসতঘর থেকে উদ্ধার ৭৫০ গ্রাম

শ্রীনগরে আল ইহসান সোসাল ডেভেলপমেন্ট সেন্টারের ক্যান্সার রোগীকে আর্থিক অনুদান প্রদান

জামায়াত নেতা বেলাল হোসেনের ইন্তেকালে সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের শোক

মেসের বাজার নিয়ে বিরোধের জেরে রুমমেটকে ছু-রি-কা-ঘা-তে হ-ত্যা

কাজীরপাগলায় ৬০০ ইয়াবাসহ রাজেদা বেগম গ্রেপ্তার

গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের মানববন্ধন

১০

পটিয়া কিন্ডারগার্টেন স্কুল স্বর্ণপদক মেধাবৃক্তি পরীক্ষা ২০২৬ ইং সিলেবাস ও ফরম প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

১১

নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

আজ ৭ রবিউল আউয়াল শাহছুফি শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরীর নেতৃত্বে পটিয়ায় জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী

১৩

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৫১০ ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

১৪

নেছারাবাদে আওয়ামী লীগ নেতার হাতুড়ি পিটায় বৃদ্ধ যখন একটি আঙ্গুলও ভেঙে দিয়ার অভিযোগ

১৫

গোয়ালন্দে অবৈধভাবে সার পাচার: ডিলার ফারুকের ৪০ হাজার টাকা জরিমানা

১৬

বালিয়াকান্দিতে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

১৭

দুদক চেয়ারম্যান-কমিশনারগণের যোগদান

১৮

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি রবিউলের ফাঁসির রায়

১৯

পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউনিসেফ বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রতিনিধি জিলিয়ান মেলসপের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST