মোহাম্মদ ছিবগাতুল্লাহ (‎স্টাফ রিপোর্টার)
২১ অগাস্ট ২০২৬, ১:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজদিখানের ইছাপুরায় মাদকবিরোধী মানববন্ধন

 

‎মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের বউবাজার এলাকায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় বউবাজার যুবসমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, পরিবার ও সমাজের প্রতিটি মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

‎বক্তারা আরও বলেন, তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে নিয়মিত জনসচেতনতামূলক কর্মসূচি আয়োজনের পাশাপাশি মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বউবাজারসহ ইছাপুরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঠেকাতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।

‎মানববন্ধনে উপস্থিত ছিলেন ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক নুর ইসলাম, ইছাপুরা ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মো. শাহআলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইছাপুরা ইউনিয়নের সহ-সভাপতি ক্বারী এস এম আতাউল্লাহ, বাবুর আলী, রিপন, রমজানসহ ইউনিয়ন ও বউবাজার এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করার আহ্বান জানান এবং ইছাপুরা ইউনিয়নকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে পড়ে ১০ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

সিরাজদিখানের ইছাপুরায় মাদকবিরোধী মানববন্ধন

গজরা ইউনিয়নে মাদক প্রতিরোধ পরিষদের আত্মপ্রকাশ ‘আমাদের অঙ্গীকার, মাদকমুক্ত প্রতিটি পরিবার’

রাশেদা বেগম বিদ্যালয়ে প্রবেশের পর উত্তেজনা, প্রধান শিক্ষকের কক্ষে তালাবদ্ধের অভিযোগ হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের বিভক্তি নিয়ে প্রশ্ন; নিরপেক্ষ তদন্তের দাবি

আমতলীতে গাঁজাসহ নারী গ্রেপ্তার, বসতঘর থেকে উদ্ধার ৭৫০ গ্রাম

শ্রীনগরে আল ইহসান সোসাল ডেভেলপমেন্ট সেন্টারের ক্যান্সার রোগীকে আর্থিক অনুদান প্রদান

জামায়াত নেতা বেলাল হোসেনের ইন্তেকালে সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের শোক

মেসের বাজার নিয়ে বিরোধের জেরে রুমমেটকে ছু-রি-কা-ঘা-তে হ-ত্যা

কাজীরপাগলায় ৬০০ ইয়াবাসহ রাজেদা বেগম গ্রেপ্তার

গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের মানববন্ধন

১০

পটিয়া কিন্ডারগার্টেন স্কুল স্বর্ণপদক মেধাবৃক্তি পরীক্ষা ২০২৬ ইং সিলেবাস ও ফরম প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

১১

নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

আজ ৭ রবিউল আউয়াল শাহছুফি শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরীর নেতৃত্বে পটিয়ায় জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী

১৩

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৫১০ ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

১৪

নেছারাবাদে আওয়ামী লীগ নেতার হাতুড়ি পিটায় বৃদ্ধ যখন একটি আঙ্গুলও ভেঙে দিয়ার অভিযোগ

১৫

গোয়ালন্দে অবৈধভাবে সার পাচার: ডিলার ফারুকের ৪০ হাজার টাকা জরিমানা

১৬

বালিয়াকান্দিতে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

১৭

দুদক চেয়ারম্যান-কমিশনারগণের যোগদান

১৮

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি রবিউলের ফাঁসির রায়

১৯

পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউনিসেফ বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রতিনিধি জিলিয়ান মেলসপের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST