দেওয়ান মুরাদুজ্জামান মতলব (চাঁদপুর) সংবাদদাতা
২১ অগাস্ট ২০২৬, ১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গজরা ইউনিয়নে মাদক প্রতিরোধ পরিষদের আত্মপ্রকাশ ‘আমাদের অঙ্গীকার, মাদকমুক্ত প্রতিটি পরিবার’

মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নে ‘গজরা ইউনিয়ন মাদক প্রতিরোধ পরিষদ’-এর আত্মপ্রকাশ হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট ২০২৬) বিকেলে গজরা বাজার মাঠে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। অনুষ্ঠানে বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজরা ইউনিয়ন কমিউনিটি পুলিশ ও সাবেক ইউপি সদস্য মো. মনির হোসেন প্রধান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আ. জলিল।
গজরা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক শাহীন আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কবি সাঈদ আশিকুজ্জামান এবং তরুণ সংগঠক মো. মিনহাজ (জিতু)।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুমন সরকার, মহিবুল্লাহ, মিনহাজ জিতু, মামুন মনির, সাংবাদিক জাকির হোসেন বাদশা, সাংবাদিক গোলাম নবী খোকন, সাংবাদিক ইসমাইল খান টিটু, শহীদুল্লাহ প্রধান, মনির হোসেন, নাঈম ইসলাম, শিপন মৃধা ও ইঞ্জিনিয়ার তাইজুল ইসলামসহ অনেকে।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে প্রতিটি পরিবারকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। তরুণ সমাজকে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি মাদকের বিস্তার রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
‘আমাদের অঙ্গীকার, মাদকমুক্ত প্রতিটি পরিবার’—এই প্রত্যয় নিয়ে গজরা ইউনিয়ন মাদক প্রতিরোধ পরিষদ ভবিষ্যতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে বলে আয়োজকরা জানান।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে পড়ে ১০ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

সিরাজদিখানের ইছাপুরায় মাদকবিরোধী মানববন্ধন

গজরা ইউনিয়নে মাদক প্রতিরোধ পরিষদের আত্মপ্রকাশ ‘আমাদের অঙ্গীকার, মাদকমুক্ত প্রতিটি পরিবার’

রাশেদা বেগম বিদ্যালয়ে প্রবেশের পর উত্তেজনা, প্রধান শিক্ষকের কক্ষে তালাবদ্ধের অভিযোগ হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের বিভক্তি নিয়ে প্রশ্ন; নিরপেক্ষ তদন্তের দাবি

আমতলীতে গাঁজাসহ নারী গ্রেপ্তার, বসতঘর থেকে উদ্ধার ৭৫০ গ্রাম

শ্রীনগরে আল ইহসান সোসাল ডেভেলপমেন্ট সেন্টারের ক্যান্সার রোগীকে আর্থিক অনুদান প্রদান

জামায়াত নেতা বেলাল হোসেনের ইন্তেকালে সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের শোক

মেসের বাজার নিয়ে বিরোধের জেরে রুমমেটকে ছু-রি-কা-ঘা-তে হ-ত্যা

কাজীরপাগলায় ৬০০ ইয়াবাসহ রাজেদা বেগম গ্রেপ্তার

গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের মানববন্ধন

১০

পটিয়া কিন্ডারগার্টেন স্কুল স্বর্ণপদক মেধাবৃক্তি পরীক্ষা ২০২৬ ইং সিলেবাস ও ফরম প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

১১

নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

আজ ৭ রবিউল আউয়াল শাহছুফি শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরীর নেতৃত্বে পটিয়ায় জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী

১৩

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৫১০ ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

১৪

নেছারাবাদে আওয়ামী লীগ নেতার হাতুড়ি পিটায় বৃদ্ধ যখন একটি আঙ্গুলও ভেঙে দিয়ার অভিযোগ

১৫

গোয়ালন্দে অবৈধভাবে সার পাচার: ডিলার ফারুকের ৪০ হাজার টাকা জরিমানা

১৬

বালিয়াকান্দিতে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

১৭

দুদক চেয়ারম্যান-কমিশনারগণের যোগদান

১৮

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি রবিউলের ফাঁসির রায়

১৯

পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউনিসেফ বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রতিনিধি জিলিয়ান মেলসপের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST