১৮ জুলাই ২১০২৬
নড়াইলে জেলা জামায়াতের আয়োজনে জুলাই শহীদ দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় জেলা জামায়াতের আয়োজনে জেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নড়াইল-২ আসনের এমপি আতাউর রহমান বাচ্চু, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর জাকির হোসেন বিশ্বাস। জেলা কর্মপরিষদ সদস্য মো. আলমগীর হোসেন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আকিদুল ইসলাম, জামায়াত নেতা মোহাম্মদ ইসহাক মিয়া, মাওঃ হাসমতউল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডঃ. আব্দুস সোবহান প্রমুখ। জুলাইয়ের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বক্তারা বলেন, তাদের অবদান জাতি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস ও শহিদদের আত্মত্যাগ তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে শহীদ পরিবারের পাশে দাঁড়ানো এবং আহতদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা। আলোচনা সভা শেষে জুলাইয়ের শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, নড়াইল জেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার জাকির হোসেন বিশ্বাস ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST