মাহমুদুর রহমান মনজু লক্ষ্মীপুর প্রতিনিধি
২৬ মার্চ ২০২৬, ২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পরিশ্রম ও পরিকল্পনায় বদলে যাওয়া বাস্তবতা: লক্ষ্মীপুরে সালেহা বেগম বকুলের মৎস্য খামারের সাফল্যগাঁথা

 

লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের সোনাপুর গ্রামে নারী উদ্যোক্তা সালেহা বেগম বকুলের উদ্যোগে প্রতিষ্ঠিত “মেসার্স সালেহা মৎস্য খামার” আজ স্থানীয়ভাবে এক সফল উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত। দীর্ঘ আট বছর ধরে খামারটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন তার ছোট ভগ্নিপতি ডা. খোরশেদ আলম।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে সালেহা বেগম বকুলের আর্থিক সহযোগিতা ও অনুপ্রেরণায় দুটি পুকুরে মাছ চাষের মাধ্যমে যাত্রা শুরু হয়। শুরুতে পারিবারিক চাহিদা পূরণের উদ্দেশ্যে গড়ে ওঠা এই উদ্যোগ সময়ের ব্যবধানে লাভজনক বাণিজ্যিক খাতে পরিণত হয়েছে।
বর্তমানে খামারটিতে রুই, কাতলা, পাঙ্গাস, তেলাপিয়া, সিলভার কার্প, মৃগেল ও সরপুঁটি সহ নানা প্রজাতির মাছ চাষ করা হচ্ছে। উৎপাদন বৃদ্ধির ধারাবাহিকতায় পুকুরের সংখ্যা বাড়িয়ে এখন মোট চারটি পুকুরে বাণিজ্যিকভাবে মাছ চাষ চলছে।
ডা. খোরশেদ আলম জানান, প্রথমদিকে পরিবারের প্রয়োজন মেটানোর পর উদ্বৃত্ত মাছ আত্মীয়-স্বজন ও স্থানীয়দের মাঝে সরবরাহ করা হতো। পরবর্তীতে বাজারে বিক্রির মাধ্যমে আয় বৃদ্ধি পায়। তিনি আরও জানান, ২০২৪ ও ২০২৫ সালে মাছ বিক্রি করে প্রায় ২২ লাখ টাকা আয় হয়েছে, যার বিপরীতে মাছের খাদ্য, মোটর স্থাপন, শ্যালো মেশিনে পানি উত্তোলন এবং আধুনিক অক্সিজেন সরবরাহ ব্যবস্থাসহ বিভিন্ন খাতে প্রায় ১১ লাখ টাকা ব্যয় হয়েছে।
তিনি বলেন, লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন খামারটি পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন এবং ভবিষ্যতে যেকোনো সমস্যায় পাশে থাকার আশ্বাস প্রদান করেছেন।
খামারের সাফল্যের পেছনে নারী উদ্যোক্তা সালেহা বেগম বকুলের অবদান উল্লেখযোগ্য বলে জানান ডা. খোরশেদ আলম। তিনি বলেন, পরিবারের সদস্যদের নিয়ে নিয়মিত খামারের পরিচর্যা করা হয়। বাজারের উচ্চমূল্যের খাদ্যের পরিবর্তে নিজস্বভাবে নির্ভেজাল ও হালাল উপাদান দিয়ে মাছের খাবার প্রস্তুত করা হচ্ছে, যা ব্যয় কমাতে সহায়তা করছে।
ভবিষ্যতে আরও পুকুর ও জলাশয় যুক্ত করে খামারের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। এই উদ্যোগ ইতোমধ্যে স্থানীয়দের মাঝে নতুন উদ্যোক্তা হওয়ার আগ্রহ সৃষ্টি করেছে এবং সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে নড়াইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মহিযখাল উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

৫ বছরের ছাদিয়ার হার্টে ৫টি ছিদ্র, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা

নালিতাবাড়ীতে শিশু আয়শার চিকিৎসার খোঁজখবর নিলেন বিএনপির নেতৃবৃন্দ

সুনামগঞ্জে শ্রীকৃষ্ণ ও রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা

শ্রীনগরে বিলুপ্তির পথে মাটির তৈরি কৃত হাড়ি পাতিল

মতলব উত্তরে পুলিশের উদ্যোগে মোহনপুর ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

মতলব উত্তরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ গর্ভপাতের পর ৪০ হাজার টাকায় মীমাংসার চেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক

উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬

১০

মেহেরপুরে সাবেক এসপির পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, ডিবির অভিযানে গ্রেপ্তার ২

১১

লৌহজংয়ে ৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

মেয়াদোত্তীর্ণ বীজ ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন, লৌহজংয়ে জরিমানা ৫২ হাজার

১৩

পটিয়ায় বিএনপির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি নজরুল ইসলাম চৌধুরীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ মালামাল লুট

১৪

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের শেষ বিদায় জাতির শ্রেষ্ঠ সন্তানকে গার্ড অফ অনারে সমাহিত, শোকে স্তব্ধ গাজীপুর সুনামগঞ্জ

১৫

সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে

১৬

জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে: পরিবেশমন্ত্রী

১৭

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৮

কোচিং বাণিজ্য বন্ধের উদ্যোগ থেকেই হাফিজা খাতুন উচ্চবিদ্যালয়ে বিরোধের সূত্রপাত! বক্তব্য দিতে নারাজ শিক্ষক তৈয়ব আলী প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ধারাবাহিক অভিযোগ, শিক্ষার্থীদের আন্দোলনে সম্পৃক্ত করা ও অর্থ-সুবিধা দেওয়ার অভিযোগ; চার শিক্ষকের বক্তব্য নেওয়ার চেষ্টা

১৯

সিলেট ওসমানী বিমানবন্দরে ৮ বছর বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইটের অবতরণ

২০

Design & Developed by: BD IT HOST