রাজবাড়ীর পাংশায় গভীর রাতে অভিযান চালিয়ে এক সিআর ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীর নাম মো: ইসলাম মন্ডল (পিতা- মৃত জুরান মন্ডল)। তিনি পাংশা উপজেলার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (৭ জুন) দিবাগত রাত ২:৩০ ঘটিকায় পাংশা মডেল থানার এসআই (নিঃ) মো: মিনহাজ উদ্দিন, এএসআই (নিঃ) সাকিবুল হাসান ইলিয়াম এবং এএসআই (নিঃ) জসিম মোল্লা সঙ্গীয় ফোর্সসহ আসামীর নিজ বসতবাড়ীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে তাঁর ঘর থেকে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামী মো: ইসলাম মন্ডল দীর্ঘদিন ধরে একটি সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে পলাতক ছিলেন। আজ (সোমবার) সকালে তাঁকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেপ্তারে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST