রাজবাড়ীর পাংশায় মাদক সেবনের দায়ে কালাম মন্ডল (৩৮) নামে এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাকে ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সাজাপ্রাপ্ত কালাম মন্ডল পাংশা থানার চরমৌদিপুর গ্রামের খালেক মন্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (৪ মে) সন্ধ্যায় পাংশা থানার এসআই চাঁন মিয়া ও এএসআই পরিতোষ মজুমদার সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযানে বের হন। এসময় চরমৌদিপুর এলাকায় নিজ বাড়ির সামনে মাদক সেবনরত অবস্থায় কালামকে আটক করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এই সাজা প্রদান করেন। পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST