মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের চন্দ্রেরবাড়ী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জাহাঙ্গীর শেখকে গতকাল মঙ্গলবার, লৌহজং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে- সরকারি সহায়তা হিসেবে ঢেউটিন প্রদান করা হয়েছে।
গত ২০ এপ্রিল ২০২৬ তারিখে জাহাঙ্গীর শেখের ভাঙ্গারির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণে আনলে ও এতে দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
মঙ্গলবার (৫ মে) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে ২ বান্ডিল ঢেউটিন প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতু ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আনোয়ার হোসেন এ সহায়তা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম ও উপজেলা সাপ ইঞ্জিনিয়ার মোঃ সোহাগ হোসেন প্রমুখ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST