মেহেদী হাসান, রাঙামাটি জেলা প্রতিনিধি
২০ মে ২০২৬, ৩:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন

 

অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি পার্বত্য জেলায় শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬।

মঙ্গলবার (২০ মে) সকালে রাঙ্গামাটি ফায়ার স্টেশনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহব্যাপী এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলার জেলা প্রশাসক নাজমা আশরাফী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানের শুরুতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙ্গামাটির সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) নিউটন দাস বিএফএম জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান। পরে একটি চৌকস ফায়ার ফাইটার কন্টিনজেন্ট জেলা প্রশাসককে গার্ড অব অনার প্রদান করে।

সালাম গ্রহণ শেষে জেলা প্রশাসক বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন। পরে তিনি ফায়ার স্টেশনে স্থাপিত বিভিন্ন অগ্নি নির্বাপণ ও উদ্ধার সরঞ্জামের স্টল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে সরঞ্জামগুলোর ব্যবহার ও কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, সপ্তাহব্যাপী এ আয়োজনের মাধ্যমে অগ্নি নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি এবং উদ্ধার কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতা নজরুল ইসলাম নন্নী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন

ফরাজীকান্দি ইউনিয়নে ২ হাজার ৪১১ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

ঢাকা শহরকে ফুল ও গাছে সাজিয়ে পরিচ্ছন্ন-বাসযোগ্য করতে চাই: বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম 

রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন

ঈদ-উল আজহাকে সামনে রেখে সিরাজদিখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, স্বস্তিতে পশু ব্যবসায়ী ও খামারিরা

গোয়ালন্দে সরাসরি ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

শ্রীনগরে চাউল কলের মালিকদের কর্মব্যস্ততায় দিন অতিবাহিত

মদনে নবজাতককে পাটক্ষেতে ফেলে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেছারাবাদে ভূমিসেবা মেলা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

নবনিযুক্ত উপাচার্যের সাথে রাবিপ্রবি সাংবাদিক সমিতির মতবিনিময় সভা

১০

আমতলীতে ধানক্ষেতে মিলল অজ্ঞাত নারীর লাশ

১১

শোক সংবাদ

১২

ঝালকাটিতে নিজ অটোরিক্সা চাপায় চালক নিহত আহত ২

১৩

রাজৈরে পল্লী মঙ্গল কৰ্মসূচি (পি এম কে) স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ

১৪

লৌহজংয়ে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

১৫

নেছারাবাদে নিখোঁজের ১২ ঘন্টা পরে পরিত্যক্ত বাড়ি থেকে নির্মল ওঝার লাশ উদ্ধার

১৬

শান্তিগঞ্জে ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা

১৭

৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

১৮

রাজবাড়ীর সদর থানা হতে প্রায় ৭ লক্ষ টাকা মূল্যমানের ২২০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১৯

শ্রীনগর প্রশাসনের আয়োজনে মাদক মুক্ত সমাবেশও মানববন্ধন অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST