মুন্সীগঞ্জের শ্রীনগরে বৈরী আবহাওয়া কেটে যাওয়ার পর সুষ্ঠ সুন্দরঅনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় কৃষক জমি হতে ধান কর্তন করেগোলায় উঠেছেন আবার কেউ পাইকারের কাছে বিক্রয় করেছেন।
অনেক কৃষক নিজের পরিবার বর্গের বাৎসরিক চাহিদা অনুযায়ী ধান শুকিয়ে সে ধান ভাঙ্গাতে ভিড় জমাচ্ছেনএতে চাউল কলে মানুষের উপচে পড়া ভিড়।
চাউল কলের মালিক সরু বেপারী এ প্রতিনিধিকে জানান,সারা বছরই তার চাউল কলে কাজ থাকলেওধানের মৌসুমে প্রচন্ড ভিড় প্রতিদিন সকাল হতে সন্ধ্যা পর্যন্ত চাউল কল চালু রাখতে হয়।
প্রতি মন চাউল ভাঙ্গাতে খরচ নেন ৫০ টাকা ।
কৃষক আফছো খলিফা এ প্রতিনিধিকে জানান, আল্লাহর অশেষ রহমতেএ বছর ধানের ফলন ভালো হয়েছেএবং সুন্দর পরিবেশে ধান কর্তন করে ঘরে তুলতে পেরেছেন।
পরিবার বর্গেরবাৎসরিক যে পরিমাণ চাউলের চাহিদা সে পরিমাণ ধান রেখে বাকি ধান বিক্রয় করে দিয়েছেন ।
ধান শুকিয়ে ধান হতে চাউল করার উদ্দেশ্যে চাউল কলে এসেছেন।
চাউল কলে প্রচন্ড ভিড় তিনি সকালে এসে দুপুর পর্যন্ত অপেক্ষার প্রহর গুনছেন কখন তার ধান ভাঙ্গানো হবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST