রাঙ্গামাটি জেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব আসন্ন রথযাত্রা-২০২৬ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে রাঙ্গামাটি জেলা পুলিশের উদ্যোগে সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ১৩ জুলাই দুপুর ১২.০০ ঘটিকায় রাঙ্গামাটি জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, মহোদয়ের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় হিন্দু ধর্মাবলম্বীদের কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থেকে তাদের অতীত অভিজ্ঞতার আলোকে রথযাত্রার সার্বিক নিরাপত্তা, রুট ব্যবস্থাপনা ও সম্ভাব্য বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও করণীয় তুলে ধরেন।
পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে, ”রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব এবং এর শান্তিপূর্ণ উদযাপনে জেলা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রতিটি রথযাত্রার রুটে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হবে। আমরা শুধু পোশাকি পুলিশ নয়, সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি রাখব। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পুলিশ ও উৎসব আয়োজক কমিটিকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমরা একটি সুন্দর ও উৎসবমুখর রথযাত্রা উপহার দিতে সম্পূর্ণ প্রস্তুত”।
উক্ত সময় আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ তারেক সেকান্দার, অতিরিক্ত পুলিশ সুপার ( কাপ্তাই সার্কেল ) জনাব মোঃ জাহেদুল ইসলাম, পিপিএম – সেবা, সহকারী পুলিশ সুপার ( রাজস্থলী সার্কেল ) জনাব মোঃ নুরুল আমীন, ডিআইও – ১, ওসি ডিবি, টিআই ( প্রশাসন ), ওসি কোতায়লী সহ বিভিন্ন ইউনিটের অফিসার ইনচার্জগণ সহ জেলার বিভিন্ন স্থান থেকে আগত সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দিরের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST