bdporikroma
২৬ অক্টোবর ২০২৫, ৫:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামগড়ে দুর্নীতি প্রতিরোধ ও সরকারি দপ্তর সমূহে সেবা সহজীকরণ সভা

রামগড়ে দুর্নীতি প্রতিরোধ ও সরকারি দপ্তর সমূহে সেবা সহজীকরণ সভা

রামগড়ে দুর্নীতি প্রতিরোধ ও সরকারি দপ্তর সমূহে সেবা সহজীকরণ সভা

মোঃ মোজা‌ম্মেল হোসাইন,খাগড়াছ‌ড়ি প্র‌তি‌নি‌ধি

খাগড়াছড়ির রামগড় উপজেলায় দুর্নীতি প্রতিরোধ ও সরকারি দপ্তরসমূহে সেবা সহজীকরণ সংক্রান্ত “জনসচেতনতামূলক সভা” অনুষ্ঠিত হয়েছে।সভায় জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার উপ‌স্থিত ছি‌লেন।
রবিবার (২৬ অক্টোবর)রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম এর সভাপতিত্বে ‌পৌরসভার সম্মেলন কক্ষে এ জনসচেতনতা মুলক সভা অনু‌ষ্ঠিত হয়।সমাজ থেকে দুর্নীতি প্রতিরোধ এবং সাধারন মানুষের মাঝে সরকারি বিভিন্ন দপ্তরের সেবা সমূহ ভোগান্তি ছাড়া জনগণের কাছে সহজেই কিভা‌বে পৌঁছে দেয়া যায় তা নিয়ে পরামর্শমূলক বক্তব্য রাখেন রামগড় সরকারী কলেজের উপাধ্যক্ষ মংসাজাই মারমা, উপজেলা স্বাস্থ্য ও প, প, কর্মকর্তা ডা: এ বি এম মোজাম্মেল হক, থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভূইয়া, উপজেলা বিএনপি সভাপতি জসিম উদ্দিন- সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূইয়া মিঠু, উপজেলা বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমীর ফয়েজুর রহমান,সেক্রেটারী আনোয়ার হোসেন, উপজেলা এনসিপির সমন্বয়ক হারুনুর রসিদ, বীর মুক্তি যোদ্ধা প্রমোদ বিহারি নাথ, সমাজ সেবা কর্মকর্তা আজিজুর রহমান আনজুম, রামগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, দুপ্রক সভাপতি শাহআলম প্রমুখ।
সভায় বক্তারা বলেন,সরকারি সেবা জনগণের অধিকার। এই অধিকার নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।সেবা গ্রহীতাদের মধ্যে দুর্নীতি প্রতিরোধের মানসিকতা তৈরি করতে হবে।
প্রধান অতিথি খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন সরকারি কর্মকর্তারা জনগণের সেবায় প্রতিশ্রুতি বদ্ধ। কোনরকম হয়রানি ছাড়া সরকারি সেবা সমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আরো যত্নশীল হওয়ার জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সচেতন নাগরিক  ও সাংবাদিকদের সহযোগিতার মাধ্যমে সমাজের দুর্নীতি প্রতিরোধ ও সরকারি সেবা সমূহ দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সহায়তা করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সুপার মহোদয়ের রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন কাউখালী থানা পরিদর্শন

উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার ও মান নিয়ে নানা অভিযোগ

মতলব উত্তরে সারা ফাউন্ডেশনের আয়োজনে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি

নড়াইলে আলিনুর হত্যার বিচার চেয়ে ২ মাসের শিশু কোলে স্ত্রীর আকুতি; বিক্ষোভ ও মানববন্ধন 

সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ওফাত দিবস পালন উপলক্ষে পটিয়ার কথা কচুয়াই আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডার বৃক্ষরোপন ও খাবার বিতরণ

পিরোজপুরে নামমাত্র সংস্কার, উত্তোলনের পথে ১৫ লাখ টাকা।। নেছারাবাদের শিক্ষা প্রকল্পে প্রশ্নের মুখে এলজিইডির প্রত্যয়ন

আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

পদ্মা সেতুর উত্তর প্রান্তে মাদকের বিরুদ্ধে র‍্যাবের কঠোর অবস্থান, স্কাফ সিরাপের বড় চালান জব্দ করে আটক দুই কারবারি

পিরোজপুরে জুলাই শহীদ এমদাদুল হককে দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে  স্মরণ, ‘শহীদদের রক্ত মজলুমের বিজয় নিশ্চিত করবে

শ্রীনগরে সিজুয়ে কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

কবি নজরুল কলেজে মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর আয়োজনে জ্ঞানযুদ্ধ কুইজ প্রতিযোগিতা

১১

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু; শোকসন্তপ্ত পরিবারের পাশে ইউএনও

১২

লোহাগড়া শহরজুড়ে জলাবদ্ধতা জনদুর্ভোগ চরমে মোঃ সাজ্জাদ হোসেন রানা

১৩

টানা বৃষ্টিতে নড়াইলের তিন পৌর শহর জলাবদ্ধ

১৪

শ্রীনগরে ভারী বৃষ্টিতে নিন্ম আয়ের মানুষ বিপাকে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে

১৫

ফরিদপুরের ভাঙ্গা থানা এলাকায়১০০ কেজি গাঁজা সহ  মাদক পরিবহনে কাভার্ড ভ্যান  আটক

১৬

মুজিবনগরে সংবাদ সংগ্রহকালে দৈনিক বাংলাদেশ পরিক্রমা প্রতিনিধির উপর হামলা

১৭

রাজবাড়ীতে পোল্ট্রি খামার থেকে এক জনের মরদেহ উদ্ধার

১৮

হবিগঞ্জ পৌর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদের খাদ্য সামগ্রী বিতরণ

১৯

দুনিয়ায় কেউ নেই তাঁর—ভাঙা ঘরে মানবেতর জীবন কাটছে অসহায় বৃদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST