bdporikroma
৮ জানুয়ারী ২০২৬, ৫:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্র, পলাশপুর ক্যাম্প ও নির্বাচনী কেন্দ্র পরিদর্শনে মুন্সীগঞ্জের পুলিশ সুপার

শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্র, পলাশপুর ক্যাম্প ও নির্বাচনী কেন্দ্র পরিদর্শনে মুন্সীগঞ্জের পুলিশ সুপার

মোঃ রুবেল বেপারী, নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্র, পলাশপুর অস্থায়ী পুলিশ ক্যাম্প এবং সংশ্লিষ্ট এলাকার নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সকলকে নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা, সততা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় শ্রীনগর ও সিরাজদিখান থানার বিভিন্ন নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন। তিনি নির্বাচনী এলাকার সাধারণ জনগণকে আশ্বস্ত করে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরপেক্ষ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ সংশ্লিষ্ট সকল দপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে স্বচ্ছতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। জেলা পুলিশের এই নিরপেক্ষতা অব্যাহত থাকবে।
এছাড়াও তিনি সিরাজদিখান থানাধীন হাইওয়ের ডাকাতি প্রবণ স্থানসমূহ পরিদর্শন করেন এবং ডাকাতি প্রতিরোধে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সকে নির্দেশ প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মো. ফিরোজ কবির, সার্কেল অফিসারবৃন্দ, অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলীতে গৃহবধূ হত্যার অভিযোগ, স্বামী ও ননদ গ্রেপ্তার

কেউ মুসলিম কেউ হিন্দু নই আমরা সবাই বাংলাদেশী : আলমগীর সরকার 

তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই — ফয়সাল খন্দকার

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছা

কাউখালীতে যৌথ অভিযানে ১০ হাজার রেনু পোনা উদ্ধার।। ২ হাজার মিটার অবৈধ বেড়জাল পুড়িয়ে ধ্বংস

নড়াইল জেলা জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত

লৌহজং ও পদ্মা সেতু উত্তর থানায় ডিবির অভিযানে ১৫৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৪

হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ২৩ পিস ইয়াবা ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার

মানব পাচার মামলার আসামি তোতা মাল’কে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে গ্রেফতার

হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ২৩ পিস ইয়াবা ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ১ 

১০

সিলেটে বিপৎসীমা ছাড়িয়েছে সুরমা-কুশিয়ারা পানি

১১

শ্রীনগরে কাঁচা মরিচের কেজি ৪ শত টাকা

১২

পুলিশ সুপার মহোদয়ের রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন কাউখালী থানা পরিদর্শন

১৩

উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার ও মান নিয়ে নানা অভিযোগ

১৪

মতলব উত্তরে সারা ফাউন্ডেশনের আয়োজনে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি

১৫

নড়াইলে আলিনুর হত্যার বিচার চেয়ে ২ মাসের শিশু কোলে স্ত্রীর আকুতি; বিক্ষোভ ও মানববন্ধন 

১৬

সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ওফাত দিবস পালন উপলক্ষে পটিয়ার কথা কচুয়াই আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডার বৃক্ষরোপন ও খাবার বিতরণ

১৭

পিরোজপুরে নামমাত্র সংস্কার, উত্তোলনের পথে ১৫ লাখ টাকা।। নেছারাবাদের শিক্ষা প্রকল্পে প্রশ্নের মুখে এলজিইডির প্রত্যয়ন

১৮

আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৯

পদ্মা সেতুর উত্তর প্রান্তে মাদকের বিরুদ্ধে র‍্যাবের কঠোর অবস্থান, স্কাফ সিরাপের বড় চালান জব্দ করে আটক দুই কারবারি

২০

Design & Developed by: BD IT HOST