bdporikroma
৯ জুলাই ২০২৫, ৫:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হারিয়ে যাচ্ছে শৈশবের রঙিন স্মৃতি — বাংলার ঐতিহ্য ‘ঘুড়ি’

হারিয়ে যাচ্ছে শৈশবের রঙিন স্মৃতি — বাংলার ঐতিহ্য ‘ঘুড়ি’

হুসাইন বিন আফতাব, সাতক্ষীরা:

ঘুড়ি। একসময় গ্রামীণ জনপদে শিশুর হাতে রঙিন স্বপ্ন হয়ে আকাশে উড়তো। বাতাসে ভেসে বেড়াতো দূরন্ত শৈশবের হাসি, বাঁধাহীন আনন্দ। কিন্তু প্রযুক্তির হাওয়ায় বদলে যাওয়া সময় এখন সেই ঘুড়ির দিকেই আর তেমন চোখ ফেরায় না। একদিন যাদের শৈশব ছিল আকাশজোড়া ঘুড়ির সঙ্গী, আজ তারা বিস্ময়ের চোখে দেখেন— নতুন প্রজন্ম জানেই না ঘুড়ি কী!
সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুর, ভোলা, নোয়াখালীসহ বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোয় এক সময় গ্রীষ্মকাল এলেই শুরু হতো ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা। ছোটবেলা মানেই ছিল ছেলেমেয়েদের হাতে নাটাই, আকাশে চিল ঘুড়ি, সাপ ঘুড়ি কিংবা তেলেঙ্গা ঘুড়ির লড়াই। ধান কাটা শেষে মাঠ হয়ে উঠতো ঘুড়ির রাজ্য। দুপুর গড়ালেই দক্ষিণা বাতাসে ভর করে শুরু হতো উড়ন্ত প্রতিযোগিতা। এখন সে দৃশ্য যেন শুধুই স্মৃতি।
সাতক্ষীরার শ্যামনগরের কৈখালী, বংশীপুর, রমজাননগর, কাশিমাড়ি কিংবা গাবুরার মতো প্রত্যন্ত গ্রামগুলোতেও এমন দৃশ্য ছিল খুবই সাধারণ। প্রবীণদের কণ্ঠে এখনও শোনা যায় ঘুড়ির সেই দিনগুলোর কথা। রমজাননগরের সোরা গ্রামের শুকুর আলী সরদার স্মৃতিচারণ করে বলেন, “আমরা সাপ ঘুড়ি, তেলেঙ্গা ঘুড়ি, পেটকাটা ঘুড়ি বানিয়ে আকাশে উড়াতাম। ধানের মাঠে দিনভর চলতো প্রতিযোগিতা, কখনো ঘুড়ি কাটা নিয়ে দারুণ উত্তেজনা হতো। এখন তো এসব আর দেখা যায় না।”
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব আবু কওছার বলেন, “গরমের দিনে আমরা মাঠে ঘুড়ি উড়াতে ছুটতাম। ঘুড়ির সঙ্গে বাঁধা ধনুক-আকৃতির সুতা বাতাসে এক মিষ্টি সুর তুলত। সন্ধ্যার আকাশেও যেন ঘুড়ি লুকিয়ে খেলত।” স্মৃতির পাতায় ঘুড়ির আভা এখনও উজ্জ্বল থাকলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা।
আজকের শিশুদের শৈশব বন্দি স্মার্টফোন, ট্যাব আর ভার্চুয়াল গেমে। মাঠে খেলাধুলা কিংবা ঘুড়ি ওড়ানোর মতো সময়-ই নেই। শহরের মতোই গ্রামেও এখন আর আগের সেই আকাশভরা রঙিন দৃশ্য চোখে পড়ে না। এমনকি অনেকে ঘুড়ির নামটাই জানে না।
ঘুড়ির আরেক প্রেমিক আবুল কালাম বলেন, “আমরা শৈশবে ঘুড়ির পেছনে ছুটতাম বৃষ্টির ফোঁটা এড়িয়ে, বাতাসের সাথে পাল্লা দিয়ে। এখনকার শিশুদের আগ্রহ নেই, পরিবেশ নেই। অথচ ঘুড়ি শুধু খেলা নয়, এটা ছিল আবেগ, ছিল শিকড় ছোঁয়ার এক আনন্দময় মাধ্যম।”
বিশেষজ্ঞদের মতে, কেবল বিনোদন নয়— ঘুড়ি ওড়ানো শিশুদের কল্পনাশক্তি, মনোসংযোগ এবং সৃজনশীলতা বাড়াতো। ঘুড়ি তৈরি থেকে শুরু করে উড়ানোর কৌশল শেখা ছিল এক ধরনের জীবন-শিক্ষা।
তবে এখনও সব আশা শেষ হয়ে যায়নি। দেশের কিছু অঞ্চলে, বিশেষ করে পৌষ সংক্রান্তি বা পহেলা বৈশাখে কিছু এলাকায় ঘুড়ি উৎসবের আয়োজন হয়। চাইলে এই আয়োজনগুলো আরও বিস্তৃত করা যায়। শিক্ষা প্রতিষ্ঠান বা স্থানীয় প্রশাসনের উদ্যোগে আয়োজন হতে পারে বার্ষিক ঘুড়ি উৎসব, যেখান থেকে নতুন প্রজন্ম জানতে পারবে বাংলার হারিয়ে যাওয়া রঙিন ঐতিহ্য।
এখন সময় এসেছে ‘ঘুড়ি’ শব্দটিকে শুধুই বইয়ের পাতায় বন্দি না রেখে ফিরিয়ে আনা বাস্তবের আকাশে।
আবারও রঙে রঙিন হোক সাতক্ষীরার বিকেলের আকাশ, আবারও প্রতিধ্বনিত হোক নাটাইয়ের টান আর দূরন্ত শৈশবের হাসি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজৈরে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত

আমতলীতে বেদখল জমি উদ্ধার, সামারি ট্রায়ালে দুই দখলদারের কারাদণ্ড

আদালত চত্বরেই সংঘর্ষ! মৌলভীবাজারে আইনজীবী বারে ঢুকে হামলা, আহত ২

মৌলভীবাজারে পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম শুরু

মৌলভীবাজারে ফল ব্যবসায়ী আব্দুর রহিমকে কুপিয়ে জখম -থানায় মামলা

রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার ৩ আসামী গ্রেফতার

নালিতাবাড়ীতে ২ দিনের ব্যবধানে ৬ মাদরাসা ছাত্র নিখোঁজ: এলাকায় আতঙ্ক

পাংশায় ২৫০ গ্রাম গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাংশায় গভীর রাতে অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার

বিশ্বকাপের উন্মাদনায় কুমারভোগ, প্রিয় দলের পতাকায় রঙিন জনপদ

১০

সুনামগঞ্জ মেডিকেল কলেজের ৬ দফা দাবি না মানলে কমপ্লিট শাট ডাউন ঘোষনা

১১

নেছারাবাদে ৪টি বেইলি ব্রিজের বেহাল দশা : গার্ডার ব্রিজ নির্মাণের দাবি

১২

সিলেটের সীমান্ত এলাকায় পুশ ইন ঠেকাতে বিজিবি কঠোর সতর্ক অবস্থানে

১৩

ক্ষতিগ্রস্ত পরিবারের মুখে হাসি, লৌহজংয়ে টিন-টাকা ও শুকনো খাবার বিতরণ

১৪

নেত্রকোনায় প্রকাশ্য দিবালোকে বর্বরতা: সিএনজি চালককে রড দিয়ে পিটিয়ে ৪ দাঁত ও হাত ভাঙল পাষণ্ড ভাই-ভাতিজা

১৫

রাজবাড়ীতে পরোয়ানাভুক্ত ৫ আসামী গ্রেফতার

১৬

চমেকে আধুনিক ও রোগীবান্ধব চিকিৎসাসেবা নিশ্চিতের লক্ষ্যে ২৪ সদস্যবিশিষ্ট উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা কমিটি মেয়র ডা. শাহাদাত সভাপতি; সমন্বিত তদারকি, সেবার মানোন্নয়ন ও জবাবদিহি প্রতিষ্ঠায় জোর

১৭

সিলেটের গোয়াইনঘাটে ঘুষিতে প্রাণ গেলে ১ জনের

১৮

ফরিদপুরের মধুখালী এলাকা হতে প্রায় ৫৫ হাজার টাকা মূল্যমানের ১৮৫ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার 

১৯

দক্ষিণ বংশীকুন্ডা হামিদপুর চৌরাস্তা বাজারে মাদকমুক্ত করার দাবিতে মিছিল অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST