স্টাফ রিপোর্টার
১৫ অগাস্ট ২০২৬, ৪:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার দস্যুতা মামলার ০১ জন আসামি’কে গ্রেফতার

 

 

 

গত ১৫/০৭/২০২৬ তারিখ সকাল অনুমান ০৯.৩০ ঘটিকায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাঘাপুর পশ্চিমপাড়া এলাকায় আসামি মাহমুদুল হাসান অপু (২০) সহ অপরাপর আসামিরা একত্রে একটি বিশেষায়িত ব্যাংকের শাখা ব্যবস্থাপক ভিকটিম মো: বাছির আহাম্মেদ (২৯) এর পথরোধ করে তাকে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার কাছ থেকে সাপ্তাহিক কিস্তির ৭৫ হাজার টাকাসহ একটি ব্যাগ ছিনিয়ে নেয়। ঘটনার সময় স্থানীয়রা একজন ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আটক করলেও আসামি মাহমুদুল হাসান অপু (২০) কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিম মো: বাছির আহাম্মেদ (২৯) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অদ্য ১৫/০৮/২০২৬ তারিখ রাত আনুমানিক ১৯:২০ ঘটিকায় র‌্যাব-১০, সদর কোম্পানির একটি যৌথ অভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর এলাকায় অভিযান পরিচালনা করে মামলার সাথে জড়িত এজাহারনামীয় আসামি মাহমুদুল হাসান অপু (২০), পিতা- জহির খান, সাং- রসুলপুর, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র‌্যাব-১০ যেকোনো অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পরিচিতি সভা অনুষ্ঠিত

নারায়নগঞ্জ সোনারগাঁও থানার পর্নোগ্রাফি মামলার আসামি সেলিম হোসেন (৩৮)’কে রাজধানীর চকবাজার এলাকা হতে গ্রেফতার 

গাঁজা সেবন করে স্ত্রীকে প্রহার, ৮ মাসের কারাদণ্ড

দৌলতদিয়া নৌবন্দর ও ওয়েটস্কেল পরিদর্শন করলেন বিআইডব্লিউটিসি চেয়ারম্যান; সেবার মান বৃদ্ধির তাগিদ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার দস্যুতা মামলার ০১ জন আসামি’কে গ্রেফতার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবির অভিযানে ২৪ লাখ ৫৯ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য ও কাভার্ডভ্যান জব্দ, গ্রেপ্তার ২

ঝিনাইদহের বিষয়খালী বাজারে বেগবতী নদী থেকে ট্রাক হেল্পারের লাশ উদ্ধার

শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ, গ্রেপ্তার ঝিনাইদহের সাবেক এমপি

নেছারাবাদে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাসহ আটক ২

নেছারাবাদে ৮ দিন নিখোঁজের পর বাগান থেকে ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার

১০

শ্রীনগরে বাঘড়া বিএনপির আয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক অনুদান বিতরণী প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

১১

প্রগতি বিপ্লবী সমাজ উন্নয়ন সংস্থা’র উদ্যোগে চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—মতলব উত্তরে মানববন্ধন ও র‌্যালি

১২

মতলব উত্তরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ মাদক থেকে দূরে থাকতে তরুণদের প্রতি এম ইলিয়াছ আলীর আহ্বান

১৩

পাংশায় নেশাগ্রস্ত ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ: তদন্তে পুলিশ

১৪

রাজধানীর কদমতলী এলাকায় ম্যাগাজিনসহ ০১ টি বিদেশী পিস্তল, ০৩ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ ০৪ জন অস্ত্রধারী’কে গ্রেফতার

১৫

প্রবাসীর বাড়িতে চুরি করতে গিয়ে ছাত্রলীগ নেতা প্রবাসীর স্ত্রী-কন্যাসহ ৪জনকে কুপিয়ে যখন।। আটক করেছে পুলিশ ‎

১৬

মৌলভীবাজারে আবারো কিশোর গ্যাংয়ের তাণ্ডব: গলায়-মাথায় ছু’রি’কা’ঘা’তে কিশোরের অবস্থা আশঙ্কাজনক

১৭

মহম্মদপুরে প্রশাসনিক কাজে হস্তক্ষেপ ও চাঁদাবাজির অভিযোগে বিএনপির একাংশের বিক্ষোভ

১৮

দিরাইয়ে বাবার হাতেই খুন ২ শিশু, হাওর থেকে মরদেহ উদ্ধার, আটক ঘাতক পিতা

১৯

কিডনি দুইটি অচল, ২-৩ লাখ টাকা হলেই বাঁচতে পারেন মনজুর, কিডনি দিতে প্রস্তুত বৃদ্ধ মা

২০

Design & Developed by: BD IT HOST