গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ এবং স্ত্রীকে প্রহার করার অপরাধে হবিগঞ্জের বাহুবল উপজেলার উত্তরসুর গ্রামের শাহ আলম আলী (৪৫) নামে এক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
জানা গেছে, গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ ও স্ত্রীকে প্রহারের ঘটনায় শাহ আলম আলীর বিরুদ্ধে মোবাইল কোর্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে অতিরিক্ত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জল রায় বলেন, মাদক সেবন ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতির কারণ। মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ কিংবা পরিবারের সদস্যদের ওপর নির্যাতনের মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মাদক ও পারিবারিক সহিংসতার বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST