আসামি সেলিম হোসেন (৩৮) এর সাথে গত প্রায় দুই বছর আগে ভিকটিমের বিবাহ হয়। দাম্পত্য সম্পর্ক থাকাকালীন আসামি সেলিম হোসেন (৩৮) বিভিন্ন সময় কৌশলে ভিকটিমের আপত্তিকর ভিডিও ও ছবি তার ব্যবহৃত মুঠোফোনে ধারণ ও সংরক্ষণ করে রাখে। পরবর্তীতে বিভিন্ন পারিবারিক জটিলতার কারণে তাদের বিবাহ বিচ্ছেদ হয় এবং ভিকিটিমের পরিবার ভিকটিমকে অন্যত্র বিবাহ দেয়। ভিকটিমের বর্তমান বৈবাহিক জীবন চলাকালে আসামি সেলিম হোসেন (৩৮) ভিকটিমের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক একাউন্ট খুলে ভিকটিমের আপত্তিকর ভিডিও ও ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করে। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৫/০৮/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৬:২৫ ঘটিকায় র্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার চকবাজার থানাধীন নাজিমউদ্দিন রোড এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত পর্নোগ্রাফি মামলার এজাহারনামীয় একমাত্র আসামি সেলিম হোসেন (৩৮), পিতা-মোফাজ্জল হোসেন, সাং-নবীগঞ্জ, থানা-বন্দর, জেলা-নারায়নগঞ্জ’কে গ্রেফতার করে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST