দেওয়ান মুরাদুজ্জামান  মতলব (চাঁদপুর)সংবাদদাতা 
১৬ অগাস্ট ২০২৬, ৬:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মতলব উত্তরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও পোনা অবমুক্তকরণ

‘রূপালি মৎস্য, স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা চত্বরের জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেনসহ স্থানীয় মৎস্যজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ, দেশীয় প্রজাতির মাছ রক্ষা এবং মৎস্য সম্পদের টেকসই উন্নয়নে সবাইকে আরও সচেতন হতে হবে।
সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, বৈজ্ঞানিক ও আধুনিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রাকৃতিক জলাশয় ও দেশীয় মাছ সংরক্ষণে মৎস্যজীবী ও চাষিদের এগিয়ে আসতে হবে। মৎস্য খাতের উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান আরও সমৃদ্ধ করা সম্ভব।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মৎস্য চাষে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সফল মৎস্যচাষিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও পোনা অবমুক্তকরণ

মতলবে সর্বোচ্চ নম্বর পেয়ে সিদরাতুল মুনতাহা উপজেলায় শ্রেষ্ঠ

ঢাকার কেরাণীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ২ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ ধ্বংস

মুন্সীগঞ্জ জেলা কারাগারে নতুন জেল সুপারের যোগদান

সংস্কৃতি প্রতিমন্ত্রীর চট্টগ্রাম আগমন, ফুলেল শুভেচ্ছায় ইউনাইটেড প্রেসক্লাব

পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্নয়ে বৃদ্ধি করা হবে- পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

মহাসড়কের পাশে পৌরসভার ময়লার ভাগাড়: জনদুর্ভোগ চরমে, স্বাস্থ্যঝুঁকিতে

মাদ্রাসার ছাত্র হাসানের উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে মানবন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পরিচিতি সভা অনুষ্ঠিত

নারায়নগঞ্জ সোনারগাঁও থানার পর্নোগ্রাফি মামলার আসামি সেলিম হোসেন (৩৮)’কে রাজধানীর চকবাজার এলাকা হতে গ্রেফতার 

১০

গাঁজা সেবন করে স্ত্রীকে প্রহার, ৮ মাসের কারাদণ্ড

১১

দৌলতদিয়া নৌবন্দর ও ওয়েটস্কেল পরিদর্শন করলেন বিআইডব্লিউটিসি চেয়ারম্যান; সেবার মান বৃদ্ধির তাগিদ

১২

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার দস্যুতা মামলার ০১ জন আসামি’কে গ্রেফতার

১৩

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবির অভিযানে ২৪ লাখ ৫৯ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য ও কাভার্ডভ্যান জব্দ, গ্রেপ্তার ২

১৪

ঝিনাইদহের বিষয়খালী বাজারে বেগবতী নদী থেকে ট্রাক হেল্পারের লাশ উদ্ধার

১৫

শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ, গ্রেপ্তার ঝিনাইদহের সাবেক এমপি

১৬

নেছারাবাদে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাসহ আটক ২

১৭

নেছারাবাদে ৮ দিন নিখোঁজের পর বাগান থেকে ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার

১৮

শ্রীনগরে বাঘড়া বিএনপির আয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক অনুদান বিতরণী প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

১৯

প্রগতি বিপ্লবী সমাজ উন্নয়ন সংস্থা’র উদ্যোগে চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—মতলব উত্তরে মানববন্ধন ও র‌্যালি

২০

Design & Developed by: BD IT HOST