চট্টগ্রামের
পটিয়া কিন্ডারগার্টেন স্কুল স্বর্ণপদক মেধাবৃক্তি পরীক্ষা ২০২৬ ইং সিলেবাস ও ফরম প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২০ আগষ্ট বৃহস্পতিবার বিকালে লিটল জুয়েল চাইল্ড কেয়ার স্কুলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া কিন্ডারগার্টেন স্কুল স্বর্ণপদক
মেধাবৃক্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি শিক্ষাবিধ
মুহাম্মদ সেলিম,।
অতিথি হিসেবে উপস্থিত স্বপ্নপুরী শিশু নিকেতন কিন্ডারগার্টেন পরিচালনা কমিটির সভাপতি আবদুস সালাম, স্বাগত বক্তব্য রাখেন পটিয়া শশাঙ্ক মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা ও পরীক্ষা নিয়ন্ত্রক রোকেয়া আক্তার, বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহেদুল হক, অর্থ সম্পাদক তাসনুবা সুলতানা নিপুণ, সহ- অধ্যক্ষ অনজনা বিশ্বাস, শিক্ষিকা লুৎফরনেচা নাইমা, ইন্নাত সুলতানা সাদিয়া, পাপিয়া বিশ্বাস, আলীফা ওসমান, সামিয়া সুলতানা ইস্পা প্রমুখ।- উল্লেখ্য
কিন্ডারগার্টেন স্কুল স্বর্ণপদক মেধাবৃক্তি পরীক্ষা সিলেবাস ও ফরম পটিয়া বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে বলে বিষয়টি নিশ্চিত করেন পরিক্ষা পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ সেলিম।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST