মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি
২১ অগাস্ট ২০২৬, ৬:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমতলীতে গাঁজাসহ নারী গ্রেপ্তার, বসতঘর থেকে উদ্ধার ৭৫০ গ্রাম

 

বরগুনায় আমতলীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৫০ গ্রাম গাঁজাসহ মোসা. সালমা আক্তার (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম চিলা এলাকায় সালমা আক্তারের স্বামীর বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য উদ্ধারে পশ্চিম চিলা এলাকায় অভিযান পরিচালনা করে আমতলী থানা পুলিশের একটি দল। অভিযানে নেতৃত্ব দেন মামলার বাদী ও আমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. আল মামুন হাওলাদার।

অভিযানকালে একটি বসতঘরে তল্লাশি চালিয়ে ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজা রাখার অভিযোগে সালমা আক্তারকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার সালমা আক্তার পশ্চিম চিলা এলাকার মো. ফারুক খানের স্ত্রী ও মোহাম্মদ আলীর মেয়ে।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার পর তাকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দের ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা, পরিবহন, সংরক্ষণ ও সেবনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে পড়ে ১০ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

সিরাজদিখানের ইছাপুরায় মাদকবিরোধী মানববন্ধন

গজরা ইউনিয়নে মাদক প্রতিরোধ পরিষদের আত্মপ্রকাশ ‘আমাদের অঙ্গীকার, মাদকমুক্ত প্রতিটি পরিবার’

রাশেদা বেগম বিদ্যালয়ে প্রবেশের পর উত্তেজনা, প্রধান শিক্ষকের কক্ষে তালাবদ্ধের অভিযোগ হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের বিভক্তি নিয়ে প্রশ্ন; নিরপেক্ষ তদন্তের দাবি

আমতলীতে গাঁজাসহ নারী গ্রেপ্তার, বসতঘর থেকে উদ্ধার ৭৫০ গ্রাম

শ্রীনগরে আল ইহসান সোসাল ডেভেলপমেন্ট সেন্টারের ক্যান্সার রোগীকে আর্থিক অনুদান প্রদান

জামায়াত নেতা বেলাল হোসেনের ইন্তেকালে সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের শোক

মেসের বাজার নিয়ে বিরোধের জেরে রুমমেটকে ছু-রি-কা-ঘা-তে হ-ত্যা

কাজীরপাগলায় ৬০০ ইয়াবাসহ রাজেদা বেগম গ্রেপ্তার

গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের মানববন্ধন

১০

পটিয়া কিন্ডারগার্টেন স্কুল স্বর্ণপদক মেধাবৃক্তি পরীক্ষা ২০২৬ ইং সিলেবাস ও ফরম প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

১১

নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

আজ ৭ রবিউল আউয়াল শাহছুফি শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরীর নেতৃত্বে পটিয়ায় জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী

১৩

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৫১০ ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

১৪

নেছারাবাদে আওয়ামী লীগ নেতার হাতুড়ি পিটায় বৃদ্ধ যখন একটি আঙ্গুলও ভেঙে দিয়ার অভিযোগ

১৫

গোয়ালন্দে অবৈধভাবে সার পাচার: ডিলার ফারুকের ৪০ হাজার টাকা জরিমানা

১৬

বালিয়াকান্দিতে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

১৭

দুদক চেয়ারম্যান-কমিশনারগণের যোগদান

১৮

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি রবিউলের ফাঁসির রায়

১৯

পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউনিসেফ বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রতিনিধি জিলিয়ান মেলসপের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST