‎মো: গোলাম আযম আছলাম পিরোজপুর প্রতিনিধি
২৮ অগাস্ট ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেছারাবাদে ১০ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

 

 

পিরোজপুর জেলার নেছারাবাদে ১০টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি কমল কৃষ্ণ ব্রহ্মকে গ্রেফতার করেছে নেছারাবাদ থানা পুলিশ। গ্রেফতার হওয়া কমল কৃষ্ণ ব্রহ্ম নেছারাবাদ উপজেলার অলংকারকাঠী গ্রামের সন্তোষ কুমার ব্রহ্মের ছেলে। শুক্রবার (২৮ আগস্ট) সকালে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে কমল কৃষ্ণ ব্রহ্মকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

‎পুলিশ সূত্রে জানা গেছে, কমল কৃষ্ণ ব্রহ্মের বিরুদ্ধে সিআর মামলাসহ মোট ১০টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।  এর মধ্যে চারটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত এবং ছয়টি মামলায় সাধারণ গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) গভীর রাতে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা সদর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। নেছারাবাদ থানার এসআই মো. জহুরুল ইসলাম, এএসআই ওবায়দুল হক চৌধুরী ও এএসআই মো. শাওনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এ অভিযান চালানো হয়। অভিযানে রাজাপুর উপজেলা সদর এলাকা থেকে কমল কৃষ্ণ ব্রহ্মকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, তিনি পূর্ব থেকেই ওই এলাকায় অবস্থান করছিলেন।

‎নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, কমল কৃষ্ণ ব্রহ্মের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। পরোয়ানা জারির পর তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর উপজেলা সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।






Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে আব্দুস সালাম খান কবরস্থান হতে ত্রিশ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক তার চুরি

হাওরের আলোর দিশারী আর নেই: রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা-শিক্ষক উস্তার আলী

মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

নুরুল হক সরকারের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) মিলাদ মাহফিল, দোয়া‌ ও তাবারক বিতরণ

দুর্গাপুর ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালিও পথসভা মাদকের কারণে তরুণ সমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি অপরাধপ্রবণতা বৃদ্ধি পায়– মতলব উত্তর থানার ওসি কামরুল হাসান

পদ্মাসেতু টোলপ্লাজা এলাকায় গাঁজার চালান, র‌্যাবের হাতে দুই ব্যবসায়ী গ্রেপ্তার

নেছারাবাদে ১০ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

জয়দেবপুর থেকে গোপালগঞ্জ একই ট্রেনে!

সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, তাহিরপুর-মধ্যনগরে উত্তেজনা

আ. লীগকে সঙ্গে নিয়ে জামায়াত-এনসিপি সরকার পতন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে: রাশেদ খাঁন

১০

পটিয়ার মৌলবী বাজারে প্রতিপক্ষের হামলায় আহত-১

১১

বিষম্ভপুরে ৩৮৫০ কেজি ভারতীয় ফুচকা জব্দ: ডিবি পুলিশের হাতে কাভার্ডভ্যানসহ ২ চোরাকারবারি আটক

১২

শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

১৩

রাজবাড়ীতে ১০৫ একরে রেলওয়ে ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণের উদ্যোগ, এলাকা পরিদর্শনে রেল সচিব

১৪

র‌্যাব-৯ এর পৃথক অভিযানে সুনামগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার

১৫

রাজৈরে প্রেমের সম্পর্কে বাধা’, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

১৬

সংগঠন শক্তিশালী করতে ইলিয়াছ হুছাইনের বিকল্প নেই—নেতাকর্মীদের দাবি

১৭

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে প্রাণ গেল রাজশাহীর তরুণের, দেড় ঘণ্টা পর মিলল মরদেহ

১৮

গজরায় দেওয়ান দুলাল মাস্টারের জানাজা সম্পন্ন, হাজারো মানুষের ঢল

১৯

ঝিকুট ফাউন্ডেশনের সংবর্ধনা: সাফল্যের স্বীকৃতি পেলেন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা

২০

Design & Developed by: BD IT HOST