ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি দরুদ ও সালাম পেশ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ নুরুল হক সরকারের আয়োজনে ছেংগারচর পৌরসভা বারোআনী গ্ৰামের সরকার বাড়িতে মিলাদ মাহফিল, দোয়া অনুষ্ঠিত হয় পরে তবারক বিতরণ করা হয়।
নুরুল হক সরকার মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, নৈতিক শিক্ষা ও মানবতার কল্যাণে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। মহানবীর আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।
নুরুল হক সরকার বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও মিলাদ মাহফিল দোয়া শেষে খিচুড়ির আয়োজন করা হয়েছে। আমার মায়ের আদেশ প্রতিবছর যেন এ আয়োজন অব্যাহত রাখি।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST