সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক
২৯ অগাস্ট ২০২৬, ১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাওরের আলোর দিশারী আর নেই: রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা-শিক্ষক উস্তার আলী

 

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তরং গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. উস্তার আলী আখঞ্জি। শনিবার বেলা ১১টায় (২৯ আগস্ট) স্থানীয় শ্রীপুর বাজারে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব ওনার, জানাজা নামাজ শেষে নিজ গ্রামের পঞ্চায়েত কবরস্থানে সমাহিত করা হয়।

তাহিরপুর থানা পুলিশের সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের চৌকস টিম গার্ড অব ওনার প্রদান করেন। তাহিরপুর উপজেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী আমিনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা নওশাদ মিয়া।

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানকারী মো. উস্তার আলী আখঞ্জি জীবদ্দশায় তাঁর নিজ গ্রাম তরং সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষকতা পেশা শুরু করে নয়াবন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চাকুরীরত অবস্থায় অবসরে যান। হাওরাঞ্চলে আলোর দিশারী বীরত্বগাঁথা এই আদর্শবান ব্যক্তির মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এলাকাজুড়ে।

পরিবারের বড় ছেলে সাংবাদিক শামসুল আলম আখঞ্জি টিটু জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে ভূগছিলেন। সম্প্রতি অবস্থার অবনতি হলে তাঁকে প্রথমে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল ও পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দুপুরে (২৮ আগস্ট) সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বীর মুক্তিযোদ্ধা মো. উস্তার আলী ৩ ছেলে, ৩ মেয়ে, স্ত্রীসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে শোকাভিভূত হয়ে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক, তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহম্মদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. জুনাব আলী, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম (সুবল), সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবুল কালাম, পরিবেশবাদী সংগঠন টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরামের সভাপতি সাংবাদিক-গীতিকবি রাজু আহমেদ রমজান, সাধারণ সম্পাদক সাংবাদিক আহম্মদ কবির, সাংবাদিক রুকন মিয়া, সাংবাদিক সৈকত আহমদসহ বিশিষ্টজনেরা।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শোকবার্তা
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। শোকবার্তায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “বীর মুক্তিযোদ্ধা মো. উস্তার আলী আখঞ্জি ছিলেন একজন আদর্শ শিক্ষক ও দেশপ্রেমিক। মহান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে আমরা একজন অভিভাবককে হারালাম। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে আব্দুস সালাম খান কবরস্থান হতে ত্রিশ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক তার চুরি

হাওরের আলোর দিশারী আর নেই: রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা-শিক্ষক উস্তার আলী

মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

নুরুল হক সরকারের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) মিলাদ মাহফিল, দোয়া‌ ও তাবারক বিতরণ

দুর্গাপুর ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালিও পথসভা মাদকের কারণে তরুণ সমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি অপরাধপ্রবণতা বৃদ্ধি পায়– মতলব উত্তর থানার ওসি কামরুল হাসান

পদ্মাসেতু টোলপ্লাজা এলাকায় গাঁজার চালান, র‌্যাবের হাতে দুই ব্যবসায়ী গ্রেপ্তার

নেছারাবাদে ১০ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

জয়দেবপুর থেকে গোপালগঞ্জ একই ট্রেনে!

সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, তাহিরপুর-মধ্যনগরে উত্তেজনা

আ. লীগকে সঙ্গে নিয়ে জামায়াত-এনসিপি সরকার পতন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে: রাশেদ খাঁন

১০

পটিয়ার মৌলবী বাজারে প্রতিপক্ষের হামলায় আহত-১

১১

বিষম্ভপুরে ৩৮৫০ কেজি ভারতীয় ফুচকা জব্দ: ডিবি পুলিশের হাতে কাভার্ডভ্যানসহ ২ চোরাকারবারি আটক

১২

শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

১৩

রাজবাড়ীতে ১০৫ একরে রেলওয়ে ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণের উদ্যোগ, এলাকা পরিদর্শনে রেল সচিব

১৪

র‌্যাব-৯ এর পৃথক অভিযানে সুনামগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার

১৫

রাজৈরে প্রেমের সম্পর্কে বাধা’, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

১৬

সংগঠন শক্তিশালী করতে ইলিয়াছ হুছাইনের বিকল্প নেই—নেতাকর্মীদের দাবি

১৭

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে প্রাণ গেল রাজশাহীর তরুণের, দেড় ঘণ্টা পর মিলল মরদেহ

১৮

গজরায় দেওয়ান দুলাল মাস্টারের জানাজা সম্পন্ন, হাজারো মানুষের ঢল

১৯

ঝিকুট ফাউন্ডেশনের সংবর্ধনা: সাফল্যের স্বীকৃতি পেলেন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা

২০

Design & Developed by: BD IT HOST