মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়ার আব্দুস সালাম খান কবর স্থান হতে সম্প্রতি প্রায় ৩০ হাজার টাকা বৈদ্যুতিক তার কবর স্থান এলাকা হতে চুরি হয়ে গেছে।
কবরস্থান পরিচালনা পর্ষদের সদস্য মোঃ নজরুল ইসলাম খান জানান,শ্রীনগর উপজেলার মধ্যে মধ্যবাঘড়া আব্দুস সালাম খান কবরস্থানটি সর্ববৃহৎ ।
ধর্মপ্রাণ মুসল্লী ও জনসাধারণের সার্বিক সহযোগিতায় এ কবরস্থানটি পরিচালনা হয়ে হয়ে আসছে।
এ কবরস্থানের শত শত মরদেহ কবরস্থ করা হয়েছে ।
।
দিনরাত ২৪ ঘন্টা যে কোনো সময় এ কবরস্থানে মরদেহ কবরস্থ করার সুব্যবস্থা রয়েছে ।
রাতের বেলা কোন মরদেহ কবরস্থ করতে যাতে মৃত ব্যক্তিরপরিবার বর্গের ও মুসল্লিদের বেগ পেতে না হয় এজন্য কবর স্থানে চারিদিকে বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করা হয়েছিল।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন,যেখানে মানুষের শেষ ঠিকানা কবরস্থান যেখানে প্রবেশ করলে মানুষের হৃদয়ে মৃত্যুর ভয়ে কম্পন হওয়ার কথা ঠিক সেখানে চোরের দল রাতের আঁধারে কিভাবে বৈদ্যুতিক তার চুরি করল?
কবরস্থানটির সার্বিক নিরাপত্তার স্বার্থে তিনি স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন । কবর পরিচালনা পরিষদের কোষাধক্ষ্য আব্দুল মালেক মাদবর তার সাথে সহমত পোষণ করেন। এ ব্যাপারে বাঘড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ
শ্রী গণেশের কাছে জানতে চাইলে তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST