অদ্য ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ রোজ শুক্রবার মোহনগঞ্জ থানাধীন নওহাল জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় শেষে সম্মানিত মুসল্লীগণের সাথে এক গুরুত্বপূর্ণ সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময়কালে বর্তমান সময়ের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তৃতায় প্রধানত সন্তানদের নৈতিক শিক্ষাদানে উদ্বুদ্ধ করা, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ এবং কিশোর গ্যাংয়ের মতো মারাত্মক অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়। এছাড়া জমিজমা সংক্রান্ত বিরোধে না জড়িয়ে শান্তিপূর্ণ সমাধান করা, কোনো ধরনের মব জাস্টিস (দলবদ্ধ সহিংসতা) না করা, অন্যের ধর্মের প্রতি সম্মান প্রদর্শন ও আঘাত হানার মতো কাজ থেকে বিরত থাকা, আত্মহত্যার কুফল এবং ওরশ বা মাজার শরীফকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়ানোর বিষয়ে মুসল্লিদের সচেতন করা হয়। পাশাপাশি বর্তমান সময়ে অনলাইন ও মোবাইল ফোনের মাধ্যমে প্রতারণার ফাঁদ থেকে কীভাবে সতর্ক থাকতে হবে, সে বিষয়েও দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
পরিষেসে উপস্থিত সকলের সুস্বাস্থ্য, কল্যাণ ও দেশবাসীর মঙ্গল কামনা করে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
উক্ত মতবিনিময় সভায় নওহাল জামে মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ এলাকার আনুমানিক ৪০০ থেকে ৫০০ জন সম্মানিত মুসল্লি উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST