হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন এলাকায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১১ অক্টোবর) তারিখ সকাল ১১টায় সহকারী কমিশনার ও নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফারহানা ফেরদৌস শিউলি, হবিগঞ্জ এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করায় অনুরাগ মিষ্টি বিপনীকে ৩,০০০ টাকা এবং নুসরাত লাইভ বেকারীকে ১,০০০ টাকা করে মোট ৪,০০০ টাকা জরিমানা করা এবং তাৎক্ষণিক আদায় করা হয়।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক শ্রী হরিপদ চন্দ্র দাশ। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহায়তা করেন হবিগঞ্জ সদর থানা পুলিশের সদস্যবৃন্ধ।
হবিগঞ্জ পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক শ্রী হরিপদ চন্দ্র দাশ জানিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবহার ও বিক্রি বন্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST