মোঃ স্বপন বেপারী
২৭ অক্টোবর ২০২৬, ২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুই দিন পর পদ্মা থেকে উঠল মারুফের মরদেহ, অধরা রাসেল

 

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারসংলগ্ন এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ দুই ব্যক্তির মধ্যে মারুফ হোসেন (১৯) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে ঘটনার দ্বিতীয় দিনেও সন্ধান মেলেনি অপর নিখোঁজ মো. রাসেলের (৪০)।মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ৩টার দিকে পদ্মা নদীতে উদ্ধার অভিযান চালিয়ে মারুফের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।নিহত মারুফ হোসেন ঢাকার খিলগাঁও এলাকার বাসিন্দা। নিখোঁজ রাসেলের বাড়ি পটুয়াখালীতে। তাঁরা দুজনই শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের কর্মী।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার (২৬ অক্টোবর) দুপুরে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারসংলগ্ন এলাকায় প্রতিষ্ঠানটির আট কর্মী নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও মারুফ ও রাসেল পানিতে নিখোঁজ হন।ওই দিন দুপুর ২টা ২০ মিনিটে খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রথম দিন তাঁদের সন্ধান পাওয়া যায়নি।মঙ্গলবার সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়। টানা অনুসন্ধানের পর বেলা ৩টার দিকে মারুফের মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা।এদিকে নিখোঁজ রাসেলের সন্ধানে পদ্মা নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগড়ে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ

১

পিরোজপুরের ​নেছারাবাদের মাহমুদকাঠি বাজারে খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণ, নারিকেল গাছ রোপণ! ‎​

২

পিরোজপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে ভাণ্ডারিয়ার সরকারি কর্মকর্তা ও সুধীজনের মতবিনিময়

৩

রাউজানে প্রবাসীর পরিবারকে হত্যার পর লাশ গুমের হুমকির অভিযোগ

৪

পিরোজপুরের নেছারাবাদে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

৫

দুই দিন পর পদ্মা থেকে উঠল মারুফের মরদেহ, অধরা রাসেল

৬

লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা

৭

খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

৯

সাংবাদিকদের নিয়ে পুলিশ প্রধানের মন্তব্যে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিআরজেইউ

১০

পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

১১

বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে জি এম কাদেরের নিন্দা ও ক্ষোভ

১২

পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ ও হংকংয়ের সহযোগিতার সুযোগ নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক

১৩

নেছারাবাদের বলদিয়ায় ভাঙনের মুখে শিক্ষক-শিক্ষার্থীদের একমাত্র পথ: চরম দুর্ভোগে গগন গ্রামের মানুষ

১৪

পিরোজপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, এলাকায় চরম উত্তেজনা

১৫

নালিতাবাড়ীতে হিন্দু ধর্মাবলম্বীর ইসলাম ধর্ম গ্রহন

১৬

লৌহজংয়ে অসুস্থ গরু বিক্রির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ

১৭

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদযাপিত হলো দুর্গাপূজা: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

কুমারভোগের মাঠে ফুটবল উত্তেজনা ব্রাদার স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয়ের উল্লাসে নিউজ বাংলা

১৯

পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ পরিবেশ প্রতিমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST