নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর ২০২৬, ২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাউজানে প্রবাসীর পরিবারকে হত্যার পর লাশ গুমের হুমকির অভিযোগ

 

সংবাদ সম্মেলনে নিরাপত্তা দাবি, জিডির পরও ব্যবস্থা না নেওয়ার অভিযোগে, চট্টগ্রামের রাউজান উপজেলার জঙ্গল রাউজান এলাকায় এক প্রবাসীর পরিবারের সদস্যদের হত্যার পর লাশ গুমের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে সাইফুল, মো. বেলাল (২৯) ও রফিক প্রকাশ কংকর রফিকের বিরুদ্ধে। পরিবারের জানমালের নিরাপত্তা ও ঘটনার প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ঠিকাদার মোহাম্মদ ফুল মিয়া (৪৮)। মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় নগরীর খুলশী থানাধীন নুরিয়া মাদ্রাসা গলির ৪ নম্বর রোডে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফুল মিয়া অভিযোগ করেন, রাউজান উপজেলার আখিরখীল গ্রামের সাইফুল, মো. বেলাল ও রফিক প্রকাশ কংকর রফিকসহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে তাঁর পরিবারের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে আসছে। একই সঙ্গে তাঁর কাছে চাঁদা দাবি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর বড় ছেলে রবিউল হোসেন ওরফে নিপন ওমানপ্রবাসী। ফুল মিয়া তাঁকে একজন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে উল্লেখ করেন।

লিখিত বক্তব্যে ফুল মিয়া জানান, গত ১৮ আগস্ট ২০২৬ তারিখে বেলাল ও সাইফুলের পক্ষের ২–৩ জন সশস্ত্র ব্যক্তি মোটরসাইকেলে করে তাঁর ‘সিদ্দিক আহমদের বাসভবনে’ যান। তাঁকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যদের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, গত ২৫ আগস্ট ২০২৬ তারিখ দুপুর ২টা ৮ মিনিটে বেলাল তাঁর ব্যক্তিগত মোবাইল ফোন থেকে কল করে মোটা অঙ্কের টাকা দাবি করেন। ফুল মিয়া ওই দাবির প্রতিবাদ জানালে তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। চাঁদার টাকা না দিলে কিংবা আইনের আশ্রয় নিলে পরিবারের সদস্যদের যেখানে পাওয়া যাবে, সেখানেই হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে লিখিত বক্তব্যে উল্লেখ করেন ফুল মিয়া।

ফুল মিয়া জানান, এসব ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগে গত ২৫ আগস্ট ২০২৬ তারিখে রাউজান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১২৪০) করেন। তবে তাঁর অভিযোগ, জিডি করার দুই মাস পেরিয়ে গেলেও এ বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। এতে অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে দাবি করেন তিনি। বর্তমানে তাঁর পরিবার নিজ বাড়িতে অবরুদ্ধ অবস্থায় ও মৃত্যু আতঙ্কে দিন কাটাচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর পক্ষে ফুল মিয়া প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তিনি অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে সাইফুল, বেলাল ও কংকর রফিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার এবং তাঁর প্রবাসী ছেলের পরিবারের জানমালের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগড়ে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ

১

পিরোজপুরের ​নেছারাবাদের মাহমুদকাঠি বাজারে খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণ, নারিকেল গাছ রোপণ! ‎​

২

পিরোজপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে ভাণ্ডারিয়ার সরকারি কর্মকর্তা ও সুধীজনের মতবিনিময়

৩

রাউজানে প্রবাসীর পরিবারকে হত্যার পর লাশ গুমের হুমকির অভিযোগ

৪

পিরোজপুরের নেছারাবাদে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

৫

দুই দিন পর পদ্মা থেকে উঠল মারুফের মরদেহ, অধরা রাসেল

৬

লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা

৭

খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

৯

সাংবাদিকদের নিয়ে পুলিশ প্রধানের মন্তব্যে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিআরজেইউ

১০

পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

১১

বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে জি এম কাদেরের নিন্দা ও ক্ষোভ

১২

পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ ও হংকংয়ের সহযোগিতার সুযোগ নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক

১৩

নেছারাবাদের বলদিয়ায় ভাঙনের মুখে শিক্ষক-শিক্ষার্থীদের একমাত্র পথ: চরম দুর্ভোগে গগন গ্রামের মানুষ

১৪

পিরোজপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, এলাকায় চরম উত্তেজনা

১৫

নালিতাবাড়ীতে হিন্দু ধর্মাবলম্বীর ইসলাম ধর্ম গ্রহন

১৬

লৌহজংয়ে অসুস্থ গরু বিক্রির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ

১৭

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদযাপিত হলো দুর্গাপূজা: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

কুমারভোগের মাঠে ফুটবল উত্তেজনা ব্রাদার স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয়ের উল্লাসে নিউজ বাংলা

১৯

পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ পরিবেশ প্রতিমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST