খাগড়াছড়ির রামগড় উপজেলায় নজরুল বর্ষ উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.আনোয়ার সাদাত মঙ্গলবার (২৭ অক্টোবর )রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে বিজয়ীদের মাঝে এ পুরস্কার বিতরণ করেন।রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. এবিএম মোজাম্মেল হক,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম,পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু। উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের হাতে সম্মাননা স্মারক তুলে দেন । এসময়
জেলা প্রশাসক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।তিনি বলেন ,কবির সৃষ্টি ও সংস্কৃতি দেশের আনাচে-কানাচে ব্যাপকভাবে উদযাপন করতে হবে। অন্যথায়, নতুন প্রজন্ম জাতীয় কবিকে ভুলে যাওয়ার শঙ্কা রয়েছে। তিনি আরো বলেন,নতুন প্রজন্মের শিক্ষার্থীদের বেশি বেশি করে কবির লেখা কবিতা,ছড়া, গান, ছন্দ, নাটক, গল্প পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ,শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবক এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST