স্টাফ রিপোর্টার
৩০ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরের সালথায় এসআরবি -এর অভিযান   ১৪ লক্ষ টাকা মূল্যমানের ৪৮০ বোতল স্কাফ ও উইনসেরেক্স সিরাপসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

 

 

 

 

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে এসআরবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ৩০/১০/২০২৬ তারিখ ফরিদপুর জেলার সালথা থানা এলাকা হতে বিপুল পরিমাণ মাদকসহ মাদক কারবারি চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি।

২। এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও এসআরবি-৬ এর সহযোগিতায় অদ্য ৩০/১০/২০২৬ তারিখ রাত আনুমানিক ০৩.৫০ ঘটিকায় ফরিদপুর জেলার সালথা থানাধীন আড়ুয়াকান্দি এলাকার বালিয়া গট্টি বাজার সংলগ্ন পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এসময় ঝিনাইদহ হতে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান তল্লাশীকালে ১৩৮ (একশত আটত্রিশ) বোতল স্কাফ সিরাপ ও ৩৪২ (তিনশত বিয়াল্লিশ) বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। যার মোট আনুমানিক বাজার মূল্য ১৪,৪০,০০০/- (চৌদ্দ লক্ষ চল্লিশ হাজার টাকা)। এসময় ১। মোঃ রানা মাতবর (৩৮), পিতা-আমিন উদ্দীন মাতবর, সাং-পালেরচর, থানা-জাজিরা, জেলা-শরীয়তপুর এবং ২। মোঃ হৃদয় প্রকাশ কামাল হোসেন (২৭), পিতা-হাবিবুর রহমান, সাং-সামন্ত ষাটনলপাড়া, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ’দ্বয়কে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী মোঃ রানা মাতবর (৩৮)-এর নামে মুন্সীগঞ্জ জেলার পদ্মা সেতু (উত্তর) থানায় এবং মোঃ হৃদয় প্রকাশ কামাল হোসেন (২৭)-এর নামে ডিএমপি, ঢাকার মোহাম্মদপুর থানায় একটি করে মাদক মামলা রয়েছে।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘ দিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে স্কাফ ও উইনসেরেক্স সিরাপসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহপূর্বক ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। এসআরবি-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এসআরবি অভিযান অব্যাহত রাখবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরের সালথায় এসআরবি -এর অভিযান   ১৪ লক্ষ টাকা মূল্যমানের ৪৮০ বোতল স্কাফ ও উইনসেরেক্স সিরাপসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১

দক্ষ, আধুনিক ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

২

নেছারাবাদে ফ্রি চক্ষু শিবিরে ২১৯ রোগীর চিকিৎসা, ৯২ জনকে ফ্রি চশমা ও অপারেশনের জন্য নির্বাচিত ১৮ জন

৩

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে কুষ্টিয়ায় বৃষ্টি ও মেঘলা আকাশ, কৃষকদের সতর্ক থাকার পরামর্শ !

৪

আমতলীতে সাত মামলার আসামি চম্পা গ্রেপ্তার

৫

পদ্মা সেতুর পিলার এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন ইউএনও

৬

নেছারাবাদে শীতলা মন্দিরের জমি দখলের মিথ্যা প্রচার ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

৭

মারুফের পর মিলল রাসেলের মরদেহ, পদ্মায় প্রাণ গেল দুই পর্যটকের

৮

অবশেষে, কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১-দলীয় ঐক্যের সমাবেশের বিশাল প্রস্তুতি প্রশাসনের মধ্যস্থতায় বিকল্প ভেন্যু নির্ধারণ; ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে লংমার্চের সমাপনী সমাবেশ

৯

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আ.লীগের লগি-বৈঠার তাণ্ডব ও হ.ত্যা.কা.ণ্ডে.র প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১০

রামগড়ে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ

১১

পিরোজপুরের ​নেছারাবাদের মাহমুদকাঠি বাজারে খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণ, নারিকেল গাছ রোপণ! ‎​

১২

পিরোজপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে ভাণ্ডারিয়ার সরকারি কর্মকর্তা ও সুধীজনের মতবিনিময়

১৩

রাউজানে প্রবাসীর পরিবারকে হত্যার পর লাশ গুমের হুমকির অভিযোগ

১৪

পিরোজপুরের নেছারাবাদে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

১৫

দুই দিন পর পদ্মা থেকে উঠল মারুফের মরদেহ, অধরা রাসেল

১৬

লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা

১৭

খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১৯

সাংবাদিকদের নিয়ে পুলিশ প্রধানের মন্তব্যে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিআরজেইউ

২০

Design & Developed by: BD IT HOST