মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া স্বরূপ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ,
৩০ অক্টোবর ২০২৬ শুক্রবার বিকেল চারটায় ধ্রুব ফাউন্ডেশন এর আয়োজনে ,
বাঘড়া ব্রাদার্স ইউনিয়ন ও বেলতলা যুব সংগঠনের মধ্যে ধ্রুব মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
তীব্র প্রতিযোগিতা ও টানটান উত্তেজনা খেলায় নির্ধারিত সময় উভয় দল গোল করতে ব্যর্থ হলে খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়।
বাঘড়া ব্রাদার্স ইউনিয়ন ১- ০ গোলে বেলতলা যুব সংঘ কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,শ্রীনগর উপজেলা বিএনপি’র জাসাস সভাপতি আজম খান ,
আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির জাসাস সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খান সাগর ,বাঘড়া ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জাকির হোসেন ,মোঃ আক্কাস মেম্বার ,মোহাম্মদ শাহিন মোড়ল মেম্বার সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ,
পুরস্কার বিতরণীর পূর্বে ধ্রুব ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ জসিম খান শুভেচ্ছা বক্তব্য রাখেন ,
অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রীনগর উপজেলা বিএনপি জাসাস সভাপতি মোহাম্মদ আজম খান চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের অধিনায়কদের হাতে পুরস্কার তুলে দেন ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST