মো: গোলাম আযম আছলাম, পিরোজপুর জেলা প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৬, ২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেছারাবাদে ক্রয়কৃত জমি দখলের বাধা দেওয়ায় গণঅধিকার পরিষদ নেতার ওপর হামলা

‎
‎পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠী ৮ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা আনিস তালুকদার ও মিরাজের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের সময় বাধা দেওয়ায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রাজুর ওপর বর্বরোচিত হামলার অভিযোগ উঠেছে। এই হামলায় রাজু  গুরুতর আহত হয়েছেন হাসপাতালে ভর্তি রয়েছে।
‎
‎​স্থানীয় সূত্রে জানা যায়, গত পরশু দিন ওই এলাকায় ভুক্তভোগীদের একটি ক্রয়কৃত জমিতে জোরপূর্বক অবৈধ দখল ও সাইনবোর্ড টানানোর চেষ্টা চালায় মিরাজ ও তার সঙ্গীরা। এ সময় জমির মালিকপক্ষ ও স্থানীয়রা এই অবৈধ কার্যক্রমের প্রতিবাদ জানান এবং পুলিশকে খবর দেন।
‎পরবর্তীতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রাজুসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরিস্থিতি কিছুটা শান্ত হলেও, পুলিশ ও অন্যান্য উপস্থিত ব্যক্তিরা চলে যাওয়ায় পরে সুযোগ বুঝে মিরাজ ও আনিস তালুকদারের নেতৃত্বে রাজুকে জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে তার ওপর অতর্কিত হামলা চালানোর অভিযোগ উঠেছে।
‎
‎হামলায় তিনি মারাত্মক জখম ও গুরুতর আঘাত পান। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। ​এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষ ও স্থানীয় ভুক্তভোগীরা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে দোষী আনিস তালুকদার, মিরাজ ও তাদের সহযোগীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
‎

‎
‎​
‎

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউখালীর প্রবীণ আলেম মাওলানা আবু বকর ছিদ্দিকের ইন্তেকাল, দাফন সম্পন্ন

১

নেছারাবাদে ক্রয়কৃত জমি দখলের বাধা দেওয়ায় গণঅধিকার পরিষদ নেতার ওপর হামলা

২

শ্রীনগরে ধ্রুব মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় বাঘড়া ব্রাদার্স ইউনিয়ন চ্যাম্পিয়ন

৩

লৌহজংয়ে ‘নাতি’ রাকিবের গোলে হাওলাদার ট্রেডার্সের দুর্দান্ত জয়

৪

ফরিদপুরের সালথায় এসআরবি -এর অভিযান   ১৪ লক্ষ টাকা মূল্যমানের ৪৮০ বোতল স্কাফ ও উইনসেরেক্স সিরাপসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৫

দক্ষ, আধুনিক ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

৬

নেছারাবাদে ফ্রি চক্ষু শিবিরে ২১৯ রোগীর চিকিৎসা, ৯২ জনকে ফ্রি চশমা ও অপারেশনের জন্য নির্বাচিত ১৮ জন

৭

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে কুষ্টিয়ায় বৃষ্টি ও মেঘলা আকাশ, কৃষকদের সতর্ক থাকার পরামর্শ !

৮

আমতলীতে সাত মামলার আসামি চম্পা গ্রেপ্তার

৯

পদ্মা সেতুর পিলার এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন ইউএনও

১০

নেছারাবাদে শীতলা মন্দিরের জমি দখলের মিথ্যা প্রচার ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

মারুফের পর মিলল রাসেলের মরদেহ, পদ্মায় প্রাণ গেল দুই পর্যটকের

১২

অবশেষে, কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১-দলীয় ঐক্যের সমাবেশের বিশাল প্রস্তুতি প্রশাসনের মধ্যস্থতায় বিকল্প ভেন্যু নির্ধারণ; ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে লংমার্চের সমাপনী সমাবেশ

১৩

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আ.লীগের লগি-বৈঠার তাণ্ডব ও হ.ত্যা.কা.ণ্ডে.র প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৪

রামগড়ে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ

১৫

পিরোজপুরের ​নেছারাবাদের মাহমুদকাঠি বাজারে খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণ, নারিকেল গাছ রোপণ! ‎​

১৬

পিরোজপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে ভাণ্ডারিয়ার সরকারি কর্মকর্তা ও সুধীজনের মতবিনিময়

১৭

রাউজানে প্রবাসীর পরিবারকে হত্যার পর লাশ গুমের হুমকির অভিযোগ

১৮

পিরোজপুরের নেছারাবাদে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

১৯

দুই দিন পর পদ্মা থেকে উঠল মারুফের মরদেহ, অধরা রাসেল

২০

Design & Developed by: BD IT HOST