রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম 
২০ নভেম্বর ২০২৬, ১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাফনের কাপড় রেডি রাখার হুমকি, নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন জোরারগঞ্জ থানার ওসি

 

 

আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে, পরিবার শেষ করে দেব, বংশ শেষ করে দেব, কাফনের কাপড় রেডি রাখিস’—এমন হুমকি দিয়ে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে হোয়াটসঅ্যাপে একাধিক বার্তা পাঠানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
ওসি মোহাম্মদ আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টা ৫৩ মিনিট থেকে বিভিন্ন সময়ে দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোডযুক্ত একটি নম্বর (+২৭৭৩৬৩৫৬৪২৩) থেকে ওসির সরকারি মুঠোফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এসব হুমকিমূলক বার্তা পাঠানো হয়।
জিডিতে উল্লেখ করা হয়, জোরারগঞ্জ থানার ওসির সরকারি মুঠোফোন নম্বরের হোয়াটসঅ্যাপে দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোডযুক্ত নম্বর থেকে এক ব্যক্তি বিভিন্ন সময়ে বার্তা পাঠান। নম্বরটির ইংরেজিতে নাম লেখা ছিল ‘এন এম জামাল’। শুরুতে ইংরেজিতে ‘হাউ আর ইউ’ এবং ‘উই আর ওয়ারি অ্যাবাউট ইউর ফ্যামিলি’ লিখে বার্তা দেওয়া হয়।
পরে ওই ব্যক্তি হুমকির সুরে লেখেন, ‘তুমি যদি তোমার আগের কাজ চালিয়ে যাও, তাহলে আমরা খুব শিগগির ব্যবস্থা নেব।’
এরপর পাঠানো বার্তায় সরাসরি ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার না করার হুঁশিয়ারি দেওয়া হয়। সেখানে লেখা হয়, ‘আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে, পরিবার শেষ করে দেব, বংশ শেষ করে দেব।’
আরেকটি বার্তায় ওসিকে উদ্দেশ করে বলা হয়, ‘তুই যদি তোর চিন্তা করিস, জোরারগঞ্জ থানার কথা চিন্তা করিস, তোর জীবনের কথা চিন্তা করিস, তাহলে অন্যায়ভাবে গ্রেপ্তার করা থেকে বিরত থাকিস। না হলে রক্ষা নেই।’
সবশেষে তাকে কাফনের কাপড় প্রস্তুত রাখার হুমকি দিয়ে বলা হয়, ‘এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি।’
জিডিতে ওসি উল্লেখ করেন, অজ্ঞাতনামা ওই ব্যক্তি হোয়াটসঅ্যাপে একাধিকবার এসব বার্তা পাঠিয়ে তাঁকে ভয়ভীতি ও হুমকি দিয়েছেন। ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করেছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, থানার পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহল কার্যক্রমে ছিলেন। ওই সময় তিনি হুমকির বার্তাটি পান।
তিনি বলেন, ‘সাধারণত দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের নানা প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করে একটি গোষ্ঠী। কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব।’
ওসি আরও বলেন, নম্বরটি দেশের ভেতর থেকে ব্যবহার করা হতে পারে, তবে বিদেশ থেকে ব্যবহারের সম্ভাবনাই বেশি। বিদেশি নম্বর হওয়ায় সেটি শনাক্ত করতে সময় লাগবে। তবে এসব হুমকিতে তিনি ভয় পান না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগড় কেন্দ্রীয় মহামুনি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনু‌ষ্ঠিত

১

রামগড় উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি নাঈম হো‌সেন নয়ন‌ গ্রেফতার

২

আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ ও ভাঙচুর, আটক ৮

৩

পটিয়া পাহাড়ি এলাকায় ২৫-৩০ জন কৃষক-শ্রমিক অপহরণের অভিযোগ, মুক্তিপণ দাবি

৪

নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত 

৫

সিরাজগঞ্জে যমুনার চরে ৬০ লাখ টাকায় সরকারি কাশবন বিক্রি! ইউএনও-ওসির নাম ব্যবহার, রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার

৬

কাফনের কাপড় রেডি রাখার হুমকি, নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন জোরারগঞ্জ থানার ওসি

৭

জামায়াত নেতার বিরুদ্ধে অপবাদ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

৮

ঝিনাইদহের নবগঙ্গা নদীতে আজও নির্মিত হয়নি সেতু,বাঁশের সাঁকোই ভরসা ১০ গ্রামের মানুষের

৯

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ, ৫ ঘন্টা যাবত বন্ধ ছিলো যান চলাচল, মাদারীপুরে দীর্ঘ যানজট, বিকেল ৪টা স্বাভাবিক

১০

পে-স্কেল ফিক্সেশনের নামে টাকা উত্তোলন: নেছারাবাদে দুই প্রধান শিক্ষককে শোকজ 

১১

আমতলীতে লকডাউন সমর্থনে ককটেল বিস্ফোরণ, বাস ভাঙচুর; আটক ১২

১২

সিরাজগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

১৩

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় চালক নিহত, আহত ২

১৪

ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতার

১৫

সীতাকুণ্ডে মাদক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আলোচনা সভা

১৬

নবীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট পরিচালনা ও এক লক্ষ টাকা জরিমানা করে টাকা আদায়

১৭

চট্টগ্রামের সীতাকুণ্ডে মীর গ্রুপকে ১১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর

১৮

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

১৯

লৌহজংয়ে পুলিশের বিশেষ অভিযান, ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার রফিক শেখ

২০

Design & Developed by: BD IT HOST